এক্সপ্লোর

কালও থাকবে জাঁকিয়ে শীতের আমেজ, সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

Cold weather grips West Bengal over the weekend. | সপ্তাহ শেষে শীতের দাপুটে ব্যাটিংয়ে মাঘের মৌতাত।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতায় ফের তাপমাত্রার পারদ নামল। আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও থাকবে জাঁকিয়ে শীতের আমেজ।  তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। লেপ-কম্বল-চাদরে হাতড়াচ্ছে শহর। সপ্তাহ শেষে শীতের দাপুটে ব্যাটিংয়ে মাঘের মৌতাত। এখনও কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা। একই অবস্থা জেলাজুড়েও। আরও নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাধাহীন উত্তুরে হাওয়ার জেরে রবিবারও বজায় থাকবে শীতের আমেজ। তবে শীতের এই সুখ ক্ষণস্থায়ী হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে ফের পারদ উঠতে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার এখনও দেখা মেলেনি। মাঝের কয়েকটি দিন পারদ নামলেও তা স্থায়ী হয়নি। তবে উইকেন্ডে আজ, শনিবার জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। সঙ্গে কুয়াশার দাপট। ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার জেরে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিন জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে ছিল বাঁকুড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকালই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে আগামী ৪৮ ঘন্টা। এর আগে,  বৃহস্পতিবার কলকাতায় এক ধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস নামে সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল বুধবারের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আগামী ৪৮ ঘণ্টা এমনই থাকবে আবহাওয়া। শুক্রবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা। অর্থাত্‍, আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে শুক্রবার থেকে। কিন্তু, একদিন আগে থেকেই পারদ নামতে শুরু করে দেয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এই রকমই জাঁকিয়ে ঠান্ডা থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে ফের পারদ ওঠার সম্ভাবনা। কেন আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ? তারও উত্তরে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম হাওয়া দুর্বল হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে দাপট দেখাবে দক্ষিণ-পশ্চিম পূবালি হাওয়া। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, সিদ্ধান্ত ঘোষণার পরেই বললেন,
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, সিদ্ধান্ত ঘোষণার পরেই বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
CM Suvendu Adhikari On Rath Yatra 2026: রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ?
রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ? " আগামী পয়লা আগষ্ট থেকে.."
Kolkata News: 'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget