এক্সপ্লোর

অমিত শাহর 'স্বর্ণযুগ' মন্তব্যে বিজেপিকে খোঁচা তৃণমূলের

কলকাতা: বিজেপির স্বর্ণযুগ নিয়ে অমিত শাহর মন্তব্যের জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, আগে তাম্রযুগ, রৌপ্যযুগ, লৌহযুগ পেরোক তারপর তো স্বর্ণযুগ। শনিবারই ভুবনেশ্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বার্তা দেন, এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি। বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে। কিন্তু, এসব বার্তায় গুরুত্বই দিতে নারাজ তৃণমূল। তাদের পাল্টা কটাক্ষ, বিজেপির আশা আপাতত পূরণ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্বর্ণযুগ বলছেন। আশা করতেই পারেন। তামার যুগ, ব্রোঞ্জের যুগ হয়ে পেরোতে হবে। এগোতে হলে সংগ্রামের ইতিহাস দরকার। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে দ্বিতীয় স্থানে উঠে আসা বিজেপি অবশ্য বেশ রীতিমতো আত্মবিশ্বাসী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, যে দক্ষিণ কাঁথিতে বিজেপি মাত্র ৮.৭৬% ভোট পেয়েছিল, এবার সেই কেন্দ্রেই উপনির্বাচনে ৩০.৯৭ শতাংশে ভোট পেয়ে তারা দ্বিতীয়। রাজ্য বিজেপির দাবি, তৃণমূল মুখে যাই বলুক, এই ফল তাদেরও চাপে ফেলেছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যে যার মতো বলতে পারে। আমরা আমাদের কাজ করছি। বাকিরা চাপে। বিজেপিকে বাদ দিয়ে আলোচনা হচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতির আরও দাবি, কেন্দ্রীয় নেতারাও পশ্চিমবঙ্গের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন। বলেন, সভাপতি পশ্চিমবঙ্গে দু’বার যাবেন। বুথ স্তর পর্যন্ত যাবেন। এছাড়া প্রতি মাসে কেউ না কেউ যাবেন। তৃণমূলের পাল্টা দাবি, তারা এসব নিয়ে এতটুকু উদ্বিগ্ন নন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বিজেপি বাংলা জয়ের লক্ষ্যে কোমর বাঁধলে, তিনিও হাত গুটিয়ে বসে থাকবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখোমুখি মুখ্যমন্ত্রীর বাইট। ওরা বাংলা দখলের চেষ্টা করলে, আমি দিল্লি টার্গেট করব। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে কার্যত এক সুর। বলেন, আমাদের কোনও চিন্তা নেই। আমাদেরও টার্গেট দিল্লি। বছর গড়ালেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন সময় যত গড়াবে, তৃণমূল-বিজেপি লড়াইয়ের পারদ ততই চড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget