এক্সপ্লোর

Hooghly Party Office Reclaim: আরএসপি-র পার্টি অফিস পুনরুদ্ধারে এগিয়ে এলেন তৃণমূলের বিধায়ক, রাজনৈতিক সৌজন্যের নজির হুগলিতে

স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত অফিস উদ্ধারে স্থানীয় তৃণমূল বিধায়ককে চিঠি দিয়েছিল আরএসপি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : রাজনৈতিক সৌজন্যের এক নজির। আরএসপির পার্টি অফিস পুনরুদ্ধারে এগিয়ে এলেন তৃণমূল বিধায়ক। আরএসপির চিঠি পেয়ে হুগলির চুঁচুড়ায় স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত অফিস উদ্ধারে পদক্ষেপ তাঁর। সোমবার পুর প্রশাসককে নিয়ে তিনি যান অফিস চত্বরে। পার্টি অফিসের সামনে রাতারাতি পাঁচিল তোলার অভিযোগ আরএসপির। পাল্টা তাদের বিরুদ্ধে ঘরভাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে।

আরএসপি-র চিঠি পেয়ে বিপ্লবীদের স্মৃতিধন্য পার্টি অফিস ফেরাতে তৎপর হন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলির চুঁচুড়ায় ২৪ নম্বর ওয়ার্ডের মাধবীতলা ব্যারাক রোডে আরএসপির ওই পার্টি অফিস। দীর্ঘদিনের অফিসের সামনে রাতারাতি পাঁচিল গেঁথে  দেওয়া হয়েছে অভিযোগ আরএসপির।অফিস উদ্ধারে তৃণমূল বিধায়ককে চিঠি দিয়েছেন আরএসপির হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কিশোর সিং।

হুগলি আরএসপি-র সম্পাদক মণ্ডলীর সদস্য কিশোর সিং বলেছেন, ' ওরা ভাড়ার কথা বলেনি পার্টি অফিস বাঁচাতে টাকা দিতে হলে দেওয়া হবে।' এদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেছেন, 'আরএসপি তৃনমূলের বিরোধী দল হলেও তাদের সঙ্গেও যদি অন্যায় হয় তা বরদাস্ত করা হবে না। কিছু সমস্যা থাকলে তার জন্য আইন আছে । দলমত নির্বিশেষে সাহায্য করব আমরা।'

চিঠিতে বলা হয়েছে, পার্টি অফিস বন্ধ করে পাঁচিল গেঁথে দেওয়া হয়েছে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের গোপন মিটিং হত। মাস্টার দা সূর্য সেনও এসেছেন এই অফিসে। স্বাধীনতা সংগ্রামের দস্তাবেজ রয়েছে একটি আলমারিতে। পরে আরএসপি অফিস করে। বিধানসভা নির্বাচনের সময় নিয়মিত খোলা হয়েছে অফিস। থানায় অভিযোগ জানিয়েছেন। ঐতিহাসিক মূল্যের জন্য পার্টি অফিস বাঁচাতে এই আর্জি।

ওই পার্টি অফিস যে বাড়িতে সেই বাড়ির মালিক নরেশ ঘোষের দাবি, ২০১৪ সাল থেকে বাড়ি ভাড়া পাননি। আরএসপি নেতৃত্বকে বলা হয়েছিল ইট, চুন- সুরকির ঘর খুব খারাপ অবস্থায় আছে। ওরা কান দেয়নি। পরে অবশ্য স্থানীয় বিধায়কের মধ্যস্থতার পরে পাঁচিল ভেঙে দেওয়ার আশ্বাস দেন নরেশ ঘোষ।

তৃণমূলের হাত ধরে  স্বাধীনতা সংগ্রামের স্মৃতি জড়িত পার্টি অফিস বাঁচবে, আশা করছে আরএসপি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget