এক্সপ্লোর

পুরভোটে তৃণমূল ঝড়, সাতে সাত জোড়াফুল, প্রভাব ফেলতেও ব্যর্থ বিরোধীরা

কলকাতা:  পুরভোটে এবার সাতে সাত তৃণমূল। উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে যে সাতটি পুরসভায় ভোট হল, তার সবক’টিই গেল জোড়া ফুলের দখলে। সাতটির মধ্যে তিনটি পুরসভায় সবকটি ওয়ার্ডে জয়ী তৃণমূল। হাতে গোনা কয়েকটা জায়গায় খাতা খুলল বিজেপি। কিন্তু, সিপিএম-কংগ্রেস খাতা পর্যন্ত খুলতে পারল না সাত পুরসভায়। হলদিয়া ২৯টি ওয়ার্ডেই জিতে হলদিয়া পুরসভা দখলে রাখল তৃণমূল। ২৯ আসনের এই পুরসভায় বিরোধী প্রার্থীরা কোনও ওয়ার্ডেই জয়লাভ করতে পারেননি। তবে ভোটের পরিমান বাড়িয়ে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ২০১২-র নির্বাচনে পুরভোট দখল করেছিল বামেরা। পরের বছর বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। পাঁশকুড়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাঁশকুড়া পুরসভা দখল করল তৃণমূল। ১৮ আসনের এই পুরসভায় ১৭টি ওয়ার্ডেই জয়লাভ করেছে তৃণমূল। অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। ৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসক দল। একটি আসনে জিতলেও ১৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে গেরুয়া শিবির। গত রবিবার ১৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। বামেদের সঙ্গে সমঝোতার জেরে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলে দাবি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। নলহাটি নলহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। ১৬ ওয়ার্ডের এই পুরসভার ১৪টি ওয়ার্ডেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। অন্য ২টি আসনের মধ্যে একটিতে ফরওয়ার্ড ব্লক ও একটিতে নির্দল প্রার্থী জয়লাভ করেন। ১ নম্বর ওয়ার্ড দখল করেছে ফরওয়ার্ড ব্লক। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। ভোটে একটি আসন না পেলেও ৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ফল ঘোষণার পর ২টি ওয়ার্ডে হারের জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এনিয়ে জেলা কমিটির বৈঠকে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। দুর্গাপুর কুপার্স ক্যাম্প ও হলদিয়ার পাশাপাশি বিরোধী শূন্য দুর্গাপুর পুরসভা। ৪৩টির মধ্যে সবকটিতেই জয়ী রাজ্যের শাসক দল। আজ ৪২টি ওয়ার্ডের ভোটগণনা করা হয়। একটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। পুরভোট ঘিরে অশান্তির জেরে আজ গণনা বয়কট করেছিল বামেরা। ধূপগুড়ি ধূপগুড়ি পুরসভার দখলে রাখল তৃণমূল। ১৬ ওয়ার্ডের এই পুরসভায় ১২টি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসকদল। ৪টি ওয়ার্ড দখল করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থীরা ১, ৮, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। ২০১২-র নির্বাচনে ১টি আসন দখল করেছিল বিজেপি। বামেদের ভোট পেয়ে যাওয়াতেই গেরুয়া শিবিরের আসন বেড়েছে বলে ফল ঘোষণার পর মন্তব্য করেন মন্ত্রী গৌতম দেব। বুনিয়াদপুর প্রথমবারের ভোটই বুনিয়াদপুর পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ১৪ আসনের এই পুরসভায় ১৩টি ওয়ার্ডই দখল করেছে রাজ্যের শাসক দল। ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কুপার্স ক্যাম্প সমস্ত ওয়ার্ডে জিতে কুপার্স ক্যাম্প পুরসভা দখলে রাখল তৃণমূল। ১২ ওয়ার্ডের এই পুরসভায় ১১টি আসনে ভোট হয়েছিল। আগেই ৬ নম্বর ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসকদল।

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget