এক্সপ্লোর

সাত আসনে ভোট চেয়ে ফের কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

দিলীপ ঘোষ বলেছেন,নির্বাচন কমিশনে তৃণমূল যেতেই পারে। আমরাও তো পুর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত ভোট চেয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চাইছে তৃণমূল। শুক্রবার চাওয়া হয়েছে সময়। সম্মতি মিললে যাবেন পাঁচজন সাংসদ।  যদিও করোনা আবহে ভোট চাইছে না বিজেপি।

গত ২৩ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, রাজ্যে ভোটের পরিস্থিতি রয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক কমিশন।

৫ নভেম্বরের মধ্যে কোনও এক বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।তাই রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচন ও দুই বিধানসভা কেন্দ্রে ভোট চাইছে তৃণমূল। এই নিয়ে দরবার করতে ফের জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চাইছে রাজ্যের শাসকদল। আগামি শুক্রবার সময় চেয়েছে তারা। সম্মতি পেলে দিল্লিতে কমিশনের দফতরে যাবেন পাঁচজন তৃণমল সাংসদ।

এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,নির্বাচন কমিশনে তৃণমূল যেতেই পারে। আমরাও তো পুর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি।

রাজ্যের যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল,নদিয়ার শান্তিপুর,কোচবিহারের দিনহাটা, দক্ষিণ কলকাতার ভবানীপুর, উত্তর ২৪ পরগনার খড়দা, ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা।এছাড়াও নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট বাকি রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে।

এই সাত কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে, এর আগে ১৫ জুলাই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।৬ অগাস্ট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও একই দাবি জানিয়েছে তারা।কিন্তু এখনও রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই ফের কমিশনের দ্বারস্থ হতে চাইছে তৃণমূল। 

এই প্রেক্ষাপটে বিজেপি নেতা তথাগত রায় ট্যুইট করেছেন, পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ও সংক্রমণ, দুই-ই বাড়ল! লোকাল ট্রেন বন্ধ, স্কুল কলেজও তাই। ভ্যাকসিন নিয়ে টানাটানি অব্যাহত। এক কথায়, একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিতে উপনির্বাচন কী করে হবে? না না, এই অবস্থাতে কোনও ঝুঁকি নেওয়া মোটেই উচিত নয়!
তৃণমূলের রাজ্যসভার সাংসদ  সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, আসলে ওরা ভোট চাইছে না। সব মিলিয়ে উপ নির্বাচন ঘিরে অব্যাহত তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget