এক্সপ্লোর

প্রণয়ের পথে বাধা, মেয়েকে শ্বাসরোধ করে খুন করল মা

কালনা: প্রণয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল একরত্তি মেয়েটা! তাই নিজের হাতে তার জীবন শেষ করে দিতে হাত কাঁপেনি মায়ের!! নজর ঘোরাতে দেহ নিয়ে হাজির হয়েছিলেন হাসপাতালে.... কিন্তু শেষরক্ষা হয়নি...।  কালনায় মৃত শিশু সহ গ্রেফতার মা।। ধৃতের নাম রুমা সাঁতরা। বছর ৩২-এর ওই মহিলা থাকতেন কালনার মধুবন এলাকায়। পুলিশ জানতে পেরেছে, বছর তিনেক আগে স্বামী মারা গিয়েছে রুমার। তারপর থেকে কলকাতায় পরিচারিকার কাজ করতেন। বাড়ি ভাড়া নিয়ে থাকতেন মায়ের বাড়ির কাছে। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে নিবেদিতা থাকত রুমার কাছে। বাকি দুই সন্তান রুমার মায়ের কাছে। পরিবার সূত্রে খবর, স্থানীয় বেলেরহাটের বাসিন্দা, পেশায় লরিচালক এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রুমার। স্থানীয় বাসিন্দাদের কথায়, বাড়িতে এক যুবক প্রায়ই আসত... আমরা ভাবতাম স্বামী.... এখন শুনছি অন্য কেউ পুলিশ আরও জানতে পেরেছে, ওই যুবককে বিয়ে করে নতুন করে সংসার করতে চেয়েছিলেন রুমা। কিন্তু রুমার শিশুকন্যাকে নিয়ে আপত্তি ছিল যুবকের। রুমার মা-ও ছোট নাতনির দায়িত্ব নিতে চাইছিলেন না। পুলিশের অনুমান, সেজন্যই এদিন সকালে শ্বাসরোধ করে ছোট মেয়েকে খুন করেন রুমা। পুলিশ সূত্রে খবর,  এদিন সকালে তিন বছরের মেয়ের দেহ নিয়ে কালনা হাসপাতালে যান রুমা। চিকিত্সকদের দাবি, মহিলা বলেন, খেলতে গিয়ে খাট থেকে পড়ে আহত হয়েছে, কথা বলছে না মেয়ে। সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত করার কথা বলেন চিকিত্সকরা। এরই মধ্যে হাসপাতাল থেকে গা ঢাকা দেন ওই গৃহবধূ। কালনা বাসস্ট্যান্ড থেকে বাস ধরে পালানোর চেষ্টা করেন। খবর পেয়ে একটি বাসের মধ্যে থেকে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় শিশুর দেহ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তরুণীর মা সিদ্ধেশ্বরী মণ্ডলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget