এক্সপ্লোর

তৃতীয় ঢেউ-এর আশঙ্কা, সংক্রমণ ঠেকাতে ৩ দিনের জন্য পুরোপুরি বন্ধ রাজপুর-সোনারপুর

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে উদ্যোগী দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা।

সোনারপুর: সংক্রমণ রুখতে শৃঙ্খল ভাঙার দাওয়াই। সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩৫ টি ওয়ার্ডের সব দোকান পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজপুর সোনারপুর পুরসভা। জানানো হয়েছে, তিনদিন বন্ধ থাকবে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার কাঁকিনাড়ার রথতলা ও শ্যামনগর বাজারও।

এক ঝড় কাটতে না কাটতে আরও এক ঝড়ের আশঙ্কা। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কিছুটা কমলেও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ হার তলানিতে নামানোই লক্ষ্য। তাই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে উদ্যোগী হয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা।

সোমবার থেকে বুধবার ৩৫ টি ওয়ার্ডের সব দোকান পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভা ও প্রশাসনের তরফে। এদিন পুরসভা ও নরেন্দ্রপুর থানার পুলিশের তরফে এলাকায় মাইকে প্রচার করা হয়। 

জানানো হয়েছে, রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ টি ওয়ার্ডে সব দোকান বন্ধ থাকবে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হন ১১৫ জন। শনিবার সংখ্যাটা ছিল ১১৮। শুক্রবার ১১২। 

আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হলেও উদ্বেগমুক্ত হওয়ার সময় আসেনি বলেই দাবি পুরসভার। রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস জানান, 'যদিও সংক্রমণের হার কম, যাতে একেবারেই কমানো যায় শৃঙ্খল ভাঙার জন্য এই সিদ্ধান্ত। দোকান খোলা যাবে না, মানুষ দোকানে যাবে না, মানুষের কাছে পৌঁছবে বাজার। তিনদিন দোকানবাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 

রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার এক ব্যবসায়ী জানাচ্ছেন, 'সমস্যা হলই, একদিন করলে ভাল হত, এতগুলো কর্মচারীর কী করে চলবে।' এলাকার এক বাসিন্দা বলছেন, খুব ভাল সিদ্ধান্ত, যে হারে সংক্রমণ হচ্ছে। অন্যদিকে সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে তিনদিন বন্ধ থাকবে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার অন্তর্গত কাঁকিনাড়ার রথতলা ও শ্যামনগর বাজার।

পাশাপাশি এদিন ঠাকুরনগর ফুলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক ও বনগাঁ পুলিশ জেলার সুপার। ঠিক হয় সোমবার থেকে পরবর্তী ৭ দিন ৫০ শতাংশ ব্যবসায়ী আসতে পারবেন বাজারে। 

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget