এক্সপ্লোর

সন্ত্রাসের অভিযোগ, কোচবিহারে ভোট বাতিলের দাবি বামেদের, মন্তেশ্বরে সরে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী

তমলুক ও কোচবিহার:সন্ত্রাসের অভিযোগে কোচবিহারে ভোট বাতিলের দাবি বামেদের। মন্তেশ্বরে লড়াই থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস প্রার্থী। এক অভিযোগ তমলুকেও। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। ৬ মাসের ব্যবধানে ফের ভোটের লাইনে রাজ্যের ৩ জেলার মানুষ। শনিবার উপনির্বাচন হল দুই লোকসভা কেন্দ্র কোচবিহার ও তমলুক এবং বিধানসভা কেন্দ্র বর্ধমানের মন্তেশ্বরে। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত শহরাঞ্চলে শান্তিপূর্ণ ভোট হলেও গ্রামাঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে।এই পরিস্থিতিতে ভোট বাতিলের দাবি তুলেছে বামেরা। একই অভিযোগে সরব বিজেপিও। কোচবিহার পলিটেকনিক কলেজে রিটার্নিং অফিসারের অস্থায়ী দফতরের সামনে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। মন্তেশ্বরে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথায় আবার বিজেপি প্রার্থীর এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন কংগ্রেস প্রার্থী। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তমলুক লোকসভা কেন্দ্রেও বুথ দখল, ছাপ্পা ভোট, মারধরের অভিযোগ তুলেছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তিন কেন্দ্রের ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। বিকেল ৫টা পর্যন্ত মন্তেস্বরে ভোট পড়েছে ৮৬ শতাংশ। কোচবিহারে ৭৭ ও তমলুকে ৮১ শতাংশ ভোট পড়েছে। এদিন দেশের অন্যান্য প্রান্তের আরও ২টি লোকসভা কেন্দ্র এবং ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। লোকসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, অসমের লখিমপুর ও মধ্যপ্রদেশের শাহদোল। তার সঙ্গে অসম, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও পুদুচেরির ১টি করে এবং ত্রিপুরার ৩টি বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহণ হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget