এক্সপ্লোর

Domjur Protest: সলপের পর এবার ডোমজুড়ে রাজীবের বিরুদ্ধে পোস্টার, সেচ দফতরে তদন্ত কমিটি গঠনেরও দাবি

কিন্তু, ২০২১-এর ভোটের আগেই পথ বদলান রাজীব। যোগ দেন গেরুয়া শিবিরে। বিজেপির টিকিটে ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে দাঁড়ান তিনি। কিন্তু, পরাজিত হন তৃণমূল প্রার্থীর কাছে। 

হাওড়া: 'বাংলায় বিশ্বাসঘাতকদের কোনও ঠাঁই হবে না'। নাম না করে, এবার বিজেপি নেতা তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল তাঁরই এলাকায়। পাশাপাশি, পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে সেচ দফতরে তদন্ত কমিটি গড়ে বিশ্বাসঘাতকদের গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। 
স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুত্সা রটানোয় ক্ষোভের বহিঃপ্রকাশ দলীয় কর্মীদের।
২০১১ ও ২০১৬, পরপর দুই বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই তৃণমূলের হয়ে জিতে বিধায়ক হন রাজীব বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেচ ও বন দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। 
কিন্তু, ২০২১-এর ভোটের আগেই পথ বদলান রাজীব। যোগ দেন গেরুয়া শিবিরে। বিজেপির টিকিটে ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে দাঁড়ান তিনি। কিন্তু, পরাজিত হন তৃণমূল প্রার্থীর কাছে। 
গতকালই বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুল রায়ের। ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো  দলবদলে যাওয়া কিছু বিজেপি নেতা বেসুরো গাইছেন। ফলে তাঁদেরও তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়ছে। 
কয়েকদিন আগে রাজীব ফেসবুকে লেখেন, সমালোচনা তো অনেক হল...মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। 
এরপর রাজীব আরও লেখেন, আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। 
এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ বাংলা ভালভাবে নেয়নি। উগ্র হিন্দুত্ববাদী প্রচারও মানুষ ভালভাবে গ্রহণ করেননি। প্রথম থেকে এর বিরোধিতা করলেও কেউ শোনেনি।
এই ঘটনায় রাজীবের বিরুদ্ধে  সবচেয়ে বেশি আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানান, তাঁরই মতো তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া...অর্জুন সিং ও সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেন,যাদের মেরুদন্ড নেই, তারা চিন্তা ভাবনা করবে, তৃণমূলে গিয়ে কুকুরের মতো থাকতে। অর্জুন সিংহ কটাক্ষ হেনে বলেন, উনি ক্ষমতার কাছাকাছি থাকতে চান, তাই হয়তো ফের দল বদলের কথা ভাবছেন।
তৃণমূল কংগ্রেসের হাওড়া (সদর) চেয়ারম্যান তথা  সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, দুরাত্মার ছলের অভাব হয় না । এখন মিষ্টি মিষ্টি কথা বলে দলে মাথা ঢোকানোর চেষ্টা করছে। অনেক সময় শয়তান চার্চে গিয়েও ভাল ভাল কথা বলে। অভিনয়ে উৎপল দত্তকেও হার মানাচ্ছেন।
যদিও ফিরহাদ হাকিম রাজীবের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, রাজীব ভুল বুঝতে পারলে ভালো। অনেকে তো ভুল বুঝতে পারে না। 
ডোমজুড় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নামে এই পোস্টার দেওয়া নিয়ে বারবার ফোন করা সত্ত্বেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি। এর আগে ডোমজুড়ের সলপে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে পোস্টার পড়ে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget