এক্সপ্লোর

Post Poll Violence: নানুরে ভোট পরবর্তী হিংসার বলি ১, হাসপাতালে মৃত্যু তৃণমূল কর্মীর

নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির পাল্টা দাবি, ভোটে হেরে আক্রোশবশত বিজেপি ওই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়।

ভোট-পরবর্তী হিংসায় জখম এক তৃণমূল কর্মীর মৃত্যু হল কলকাতার হাসপাতালে। ঘটনাস্থল নানুর। ভোটের ফল ঘোষণার পরের দিন, ৩ মে রানিনগর গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুরুতর জখম হন ২ তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে শ্যামল দাস নামে এক কর্মীকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঙ্কটজনক অবস্থায়। গতকাল রাতে মৃত্যু হয় তৃণমূল কর্মী শ্যামল দাসের।

একদিকে নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির অভিযোগ, ভোটে হেরে আক্রোশবশত বিজেপি ওই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে নানুরের পরাজিত বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন রানিনগর গ্রাম লুঠ করতে যায় তৃণমূল। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলায় সংঘর্ষ বাধে। এই ঘটনায় হামলাকারীদের ছাড় দিয়ে উল্টে তাঁদের কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। 

ভোট গ্রহণ ঘিরে নানুরে একাধিক অশান্তির খবর মিলেছে। ভোটের দিন সকালে নানুর বিধানসভার বাহিরী এলাকায় বিজেপি পোলিং এজেন্ট সুকান্ত লোহারের মাথায় বন্দুক ঠেকিয়ে নথি ছেঁড়া ও বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

গত ২৯ এপ্রিল শেষ দফার ভোট মিটতেই ব্যাপক বোমাবাজি হয় নানুরের বন্দর গ্রামে। ভোট শেষ হওয়ার পরও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এমনকি নির্বাচনের ফলাফল প্রকাশের পরেওঅশান্তি চলছিল নানুরে। 

এরপর ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পরিদর্শনে বীরভূমে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা।  নানুর বিধানসভা এলাকা পরিদর্শন করে চার সদস্যের ওই প্রতিনিধি দল। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। 

উল্লেখ্য, শেষ দফায় বীরভূমের ১১টা আসনে ভোট হয়, সেগুলি  হল, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন। 

নানুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিধানচন্দ্র মাঝি। অন্য দিকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তারক সাহা। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) হয়ে লড়েন সিপিআইএমের শ্যামলী প্রধান।  শেষ বিচারে ৬৬৭০ ভোটে জয় হয়েছে বিধানচন্দ্র মাঝি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget