এক্সপ্লোর

Tripura TMC Worker Arrest: ত্রিপুরায় গ্রেফতার দেবাংশুর গাড়িচালক সুরজিত্‍ সূত্রধর

টিমের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। 

ত্রিপুরা: ত্রিপুরায় আরও তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হল। দেবাংশুর গাড়িচালক সুরজিত্‍ সূত্রধর গ্রেফতার। ধৃত ব্যক্তিকে তাঁদের দলীয় কর্মী বলেই দাবি করেছে তৃণমূল। গভীর রাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে গ্রেফতার করে সুরজিত্‍ সূত্রধরকে। টিমের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। 

গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে খোয়াই থানার পুলিশ। চার তৃণমূল নেতা ছাড়াও ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের বিরুদ্ধে দায়ের হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা।

ত্রিপুরায় আমবাসায় আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। 

এরপর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে  ধৃত ১৪ তৃণমূল নেতা কর্মীকে জামিন দেয় আদালত। শনিবারের পর ৮ অগাস্ট। ত্রিপুরায় ফের আক্রান্ত হয় তৃণমূল। খোয়াই আদালত চত্বরে ভাঙা হয় বেশ কয়েকটি গাড়ি। থানায় গিয়ে দেবাংশুদের গ্রেফতারারির প্রতিবাদে জানান অভিষেক, ব্রাত্য, কুণালরা। যদিও মামলা খারিজ করে দেয় আদালত। এদিন ধৃতদের আদালতে তোলা হলে প্রত্যেকেরই জামিন মঞ্জুর করে আদালত।

তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারির ঘটনায় ত্রিপুরার খোয়াই থানায় উত্তেজনা ছড়ায়। পুলিশ অফিসারদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেনদের তর্কাতর্কি চলতে থাকে। বচসা চলাকালীনই জ্ঞান হারান সুদীপ রাহা। এ দিকে, থানার বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। দফায় দফায় বিক্ষোভ। থানায় পুলিশের সঙ্গে বচসা। একাধিক গাড়ি ভাঙচুর। শেষে ঝরল রক্তও। শনিবারের পর রবিবার। ফের উত্তপ্ত হয় ত্রিপুরা।

সকাল ১১টা নাগাদ আগরতলায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই সটান খোয়াই থানায় গিয়ে হাজির হন অভিষেক-সহ তৃণমূল নেতৃত্ব! গ্রেফতারের পর সেখানেই রাখা হয়েছিল ধৃত তৃণমূল নেতাকর্মীদের। থানার মধ্যেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

থানায় দীর্ঘক্ষণ চলে বচসা। এরপর ধৃতদের আদালতে তোলার সময় ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। আদালত চত্বরেই তাঁদের একাধিক গাড়িতে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ করে তৃণমূল। খোয়াই থানায় যখন তৃণমূল নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়ান, তখন বাইরে কালোপতাকা হাতে বিক্ষোভ দেখায় বিজেপি। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget