এক্সপ্লোর
কোচবিহারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ জেলার দুই নেতার
সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই নেতা। আর বিজেপি ছেড়েই পুরনো দলের দলের বিরুদ্ধে বিষোদগার করলেন তাঁরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। রাজ্য দখলে মরিয়া বিজেপি নেতৃত্ব সংগঠন মজবুত করতে আদাজল খেয়ে নেমেছে।অথচ এই পরিস্থিতিতে কোচবিহারে গেরুয়া শিবিরে দেখা দিল ভাঙন।সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই নেতা। আর বিজেপি ছেড়েই পুরনো দলের দলের বিরুদ্ধে বিষোদগার করলেন তাঁরা। তৃণমূলে যোগ দিয়ে দুর্নীতি ইস্যুতে পুরনো দলকে আক্রমণ দলত্যাগী বিজেপি নেতা উৎপলকান্তি দেব । বিজেপি নেতাদের দলত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন,বিজেপির দুর্নীতির প্রতিবাদে দলত্যাগ করলেন, তাদের স্বাগত জানাচ্ছি, আগামী দিনে আরও অনেকেই আসবেন। অন্যদিকে, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা রায় বলেছেন,ব্যক্তিগত স্বার্থে দলত্যাগ করেছেন। উনি এমন একটা দলে গেলেন যে দলে সব স্তরেই দুর্নীতি। গত বছর লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি।তারপর থেকেই এই জেলায় দু’দলের মধ্যে রেষারেষি তুঙ্গে।এরইমধ্যে দুই বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















