এক্সপ্লোর

মার্কিন মুলুকে যায়নি বটে, তবে বাবা-মাকে খুনের পর গয়না বেচে তিনবার বিদেশ সফর উদয়নের

বাঁকুড়া:  বাস্তবে কখনও আমেরিকা না গেলেও মা-বাবাকে খুনের পর তিনবার বিদেশ সফরে গিয়েছে উদয়ন। পাসপোর্ট দেখে এমনটাই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। কিন্তু, এত টাকা তার হাতে এল কোথা থেকে? সেকথা না বললেও, জেরার মুখে উদয়ন কবুল করেছে যে, মা-কে খুনের পর তাঁর গয়না বিক্রি করেছিল সে। একই কাজ সে করে প্রেমিকার ক্ষেত্রেও। আকাঙ্খা শর্মাকে খুন করে, কংক্রিটে কবর দিয়েই ক্ষান্ত হয়নি উদয়ন দাস। টাকার জন্য মৃত প্রেমিকার শরীর থেকে গয়না খুলে, তা বিক্রিও করে সে! বাঁকুড়ায় বসে জেরার মুখে উদয়ন এমনটাই স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের দাবি, জেরার মুখে উদয়ন কবুল করেছে, প্রেমিকা আকাঙ্খাকে খুনের পর তাঁর গা থেকে গয়না খুলে ৬০ হাজার টাকায় বিক্রি করে সে। মা ইন্দ্রাণীকে খুনের পর তাঁর গয়নাও ভোপালের সোনার দোকানে বিক্রি করে। কিন্তু, উদয়নের এত টাকার প্রয়োজন ছিল কেন? পুলিশ সূত্রে দাবি, পড়াশোনা কিংবা চাকরি না হলেও উদয়নের বিলাসবহুল জীবনযাপনের শখ  কম ছিল না। ভোপালে সে একটি মার্সিডিজ, একটি হন্ডা সিটি এবং একটি বাইক কেনে। বাঁকুড়ার পুলিশ সুপারের দাবি, উদয়নের পাসপোর্ট দেখে জানা গিয়েছে,  ২০১১, ২০১২ ও ২০১৩ সালে সে তিনবার বিদেশে যায়। ২০১১ সালের ২৪ ডিসেম্বর সিঙ্গাপুর, ২০১২ সালের ২২ জানুয়ারি ভিয়েতনাম এবং ২০১৩ সালের ২৩ এপ্রিল মস্কো গিয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে বিদেশ সফর শুরুর ঠিক আগে, ২০১০ সালে মা-বাবাকে খুনের কথা কবুল করেছে উদয়ন। পুলিশ সূত্রে দাবি, বিলাসবহুল জীবনযাপনের জন্য উদয়নের দরকার ছিল প্রচুর টাকা। সেই টাকা জোগাড়ের জন্যই কি নিজের মাকে খুন করে তাঁর গয়না বিক্রি করে উদয়ন? তাতেও যথেষ্ট টাকা না মেলার জন্যই কি নথি জাল করে মায়ের পেনশন তোলে? সেটা এখনও স্পষ্ট না হলেও, এটা বোঝা গিয়েছে, দু’হাতে খরচ করার ফলে উদয়নের অ্যাকাউন্ট সম্প্রতি ফাঁকা হয়ে এসেছিল। পুলিশ সূত্রে দাবি, ভোপালের ফ্ল্যাটে উদয়নের একটি পাসবুক পাওয়া গিয়েছে, যাতে পড়ে আছে মাত্র ৯০ টাকা। এই প্রেক্ষিতে পুলিশের প্রশ্ন,  নিজের শখ আহ্লাদ পূরণের জন্যই কি আকাঙ্খাকে খুনের পর তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা হাতায় উদয়ন? প্রেমিকাকে খুনের পর তাঁর গয়না বিক্রি করে? তবে সব গয়না খুলে নিলেও, আকাঙ্খার গলার হারটি সে খোলেনি। সেটি দেখেই বোনের দেহ সনাক্ত করেন আকাঙ্খার দাদা। বাঁকুড়ার পুলিশ সুপার আরও জানিয়েছেন, যে আমেরিকার প্রতি উদয়নের প্রবল মোহ ছিল, যেখানে সে আকাঙ্খাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, সেখানে সে নিজে কখনও যায়নি। তবে ভাঁওতা দেওয়ার জন্য পাসপোর্টে আমেরিকার নকল স্ট্যাম্প মেরে রেখেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget