এক্সপ্লোর

পুলিশি পাহারা সত্বেও করোনা সেফ হাউসের ঘুলঘুলি ভেঙে পালাল বন্দি

একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের এটিএম ভাঙচুরের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে

মুন্না অগ্রবাল,বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের করোনা সেফ হাউস থেকে পালিয়ে গেল এক বিচারাধীন বন্দি। 

গতকাল রাতে সেফ হাউসের এর ঘুলঘুলি ভেঙে পুলিশ হেফাজতে থাকা ওই বন্দি পালিয়ে যায়। অভিযুক্ত ওই যুবকের নাম রবি প্রামাণিক। বাড়ি বালুরঘাটে পাওয়ার হাউজ এলাকায়।

গত ৬ তারিখ বালুরঘাটের স্টেডিয়াম মার্কেটে একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের এটিএম ভাঙচুরের চেষ্টার অভিযোগে ১০ জুন রবি প্রামাণিক নামে ওই যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। 

বালুরঘাট আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে পাঠান বিচারক। কিন্তু আদালতে পাঠানোর সময় অভিযুক্তের মেডিক্যাল টেস্ট করা হলে তার রিপোর্ট করোনা পজেটিভ ধরা পড়ে। 

এরপরই পুলিশ বালুরঘাটের মঙ্গলপুরে অবস্থিত স্বাস্থ্য দফতরের তৈরি করোনা সেফ হাউসে পাঠায় যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেফ হাউসের সামনে পুলিশি প্রহরা সত্বেও, গতকাল রাতে অভিযুক্ত ওই যুবক সেফ হাউসের ঘুলঘুলি ভেঙে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চিরুনি তল্লাশি শুরু করেছে।

বালুরঘাটের ডিএসপি (সদর) সোমনাথ ঝা জানান, এটিএম ভাঙচুরের চেষ্টার অভিযোগে ধৃত রবি প্রামাণিক এর করোনা পজিটিভ হওয়ায় তাকে সেফ হাউজে রাখা হয়েছিল। গতকাল রাতে ঘুলঘুলি ভেঙে অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে ধরার চেষ্টা করছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget