এক্সপ্লোর

অশান্ত বাদুড়িয়া: উত্তেজনায় ইন্ধন, পারস্পরিক দোষারোপ বন্ধের আর্জি বিশিষ্টজনেদের

বাদুড়িয়া:  সোশ্যাল মিডিয়ার একটি আপত্তিকর পোস্টের পরই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। এখনও ধিকিধিকি জ্বলছে সেই অশান্তির আগুন। তারমধ্যেই উঠে আসছে সম্প্রীতির নানা ছবি। এই পরিস্থিতিতে বিবৃতি জারি করলেন রাজ্যের নানা ক্ষেত্রের বিশিষ্টজনেরা। যেখানে লেখা হয়েছে, বাদুড়িয়া অশান্ত। এখন বাদুড়িয়া, হতেও পারত অন্য কোনও অঞ্চল। যেমন কিছুদিন আগে অশান্ত ছিল ধূলাগড়। আমরা অগ্নিগর্ভ হয়ে আছি। শুধু একটা দেশলাই কাঠির অপেক্ষা। এবারের অজুহাত এক ফেসবুক পোস্ট। হতেও পারত আরও একটু কিছু। প্রশাসনিক তৎপরতায় হয়তো আপাত শান্তি ফিরেও আসবে কয়েকদিন। কিন্তু সে পথে বিষবৃক্ষের শিকড়ের দিকে পৌঁছনো যাবে না। যে হিংসা দ্বেষ আমরা সবসময় লালন করে চলেছি, আমাদের মনে তার দিকে তাকানো আজ খুব জরুরি। অশান্ত অবস্থায় এসব কথা তোলাও ঝকমারি। তবুও আমাদের সনির্বন্ধ আবেদন ও অনুরোধ রইল সবার কাছে, যে কোনও রকম উত্তেজনায় ইন্ধন জোগানো আর পারস্পরিক দোষারোপ বন্ধ হোক। বিবৃতিতে সই করেছেন, কবি শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, নবনীতা দেবসেন সহ বিদ্বজ্জনেরা। বিশিষ্টরা বলছেন, শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এই মুহূর্তে সবপক্ষের একযোগে কাজ করা উচিত। এঅপ্রসঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দাবি, সোশ্যাল মিডিয়া বন্ধুত্বের মাধ্যম। কুরুচিকর মন্তব্য করলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করা উচিত। সম্প্রীতি রক্ষা করা আগে উচিত। ঝামেলা কাম্য নয়। গত কয়েকদিনের অশান্তিতে বসিরহাট বাদুড়িয়া-সহ বিভিন্ন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঘরছাড়া হয়েছেন। কারও কারও গায়ে হিংসার আঁচ লেগেছে...এই পরিস্থিতিতে অনেকেই বলছে, এবার আমাদের সামনে তাকানো উচিত। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য, মানুষের থেকে বড় জাত তো কিছু হয় না। সব কিছু ভুলে নতুন দিন শুরু করি। পরস্পরের বন্ধু হয়ে থাকি। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, হিংসা কবলিত এলাকাগুলিতে এও দেখা গিয়েছে, এক সম্প্রদায়ের মানুষ বিপদে পড়লে, এগিয়ে এসেছেন অন্য সম্প্রদায়ের মানুষ। কেউ মুখে বলেছেন...কেউ আবার গানের মাধ্যমে দিয়েছেন সম্প্রীতির বার্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget