এক্সপ্লোর

Vaccine Crisis: বরানগর হাসপাতালে টিকার জন্য ৩ দিন ধরে লাইন

শুক্রবার থেকে লাইনে দাঁড়িয়ে, দাবি ভ্যাকসিন গ্রহীতাদের একাংশের। শনিবারও ভ্যাকসিন পাওয়া যায়নি বলে অভিযোগ।

সমীরণ পাল, বরানগর: বরানগর হাসপাতালে টিকার জন্য ৩ দিন ধরে লাইন। শুক্রবার থেকে লাইনে দাঁড়িয়ে, দাবি ভ্যাকসিন গ্রহীতাদের একাংশের। শনিবারও ভ্যাকসিন পাওয়া যায়নি বলে অভিযোগ। কাল ভ্যাকসিন মিলবে বলে দাবি। প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষর।

শুক্রবার থেকে টানা লাইনে দাঁড়িয়ে। কিন্তু রবিবার হয়ে গেলেও মেলেনি ভ্যাকসিন। রাজ্যে ভ্যাকসিন সঙ্কটের চিত্রটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেল বরানগর স্টেট জেনারেল হাসপাতালের রবিবারের এই ঘটনা। অভিযোগ, এখানে ভ্যাকসিন পেতে টানা তিন দিন বা ৭২ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকদের একাংশ। ভ্যাকসিন গ্রাহক রিনা সাঁতরা বলেন, শুক্রবার থেকে লাইন দিচ্ছি। এখনও ভ্যাকসিন পেলাম না।

গ্রাহকদের অভিযোগ, এই হাসপাতাল থেকে কোনওদিন ৭০ জন, কোনওদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘ লাইনের যাঁরা পিছনের দিকে রয়েছেন, তাঁরা সুযোগই পাচ্ছেন না। আরেক ভ্যাকসিন গ্রাহকের কথায়, লাইনে এগিয়ে গেলে দেখছি, নতুন লোক ঢুকে যাচ্ছে। আবার পিছিয়ে পড়ছি। 

তাই এই পরিস্থিতি এড়াতে, রবিবার ভ্যাকসিন দেওয়ার কথা না থাকলেও, লাইন ছাড়তে নারাজ গ্রাহকদের একাংশ। কিন্তু কেন এই পরিস্থিতি? এ বিষয়ে জানতে হাসপাতালের সুপারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। যদিও ভ্যাকসিনের জোগানের অপ্রতুলতাকেই দায়ী করেছেন হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক।

বরানগর স্টেট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান তাপস রায় বলেন, ভ্যাকসিনের ব্যাপারে মনিটরিং করছি। ভ্যাকসিনের জোগান না তাকলে কী করব? সুপারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। শনিবারই রাজ্যের বিভিন্ন জায়গায় ভ্যাকসিন না মেলায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তর দিনাজপুরে হাতাহাতি এমনকি ইটবৃষ্টিও দেখা যায়।  এই পরিস্থিতিতে ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, সরকার বলছে না তাদের হাতে কত ভ্যাকসিন আছে। জুলাইয়ে ৯০ লক্ষ ৭০ হাজার ভ্যাকসিন এসেছে। ডিস্ট্রিবিউশনের কী ব্যবস্থা করেছে? মনে হয় অনেক ভ্যাকসিন নষ্ট হচ্ছে। মানুষের জানার অধিকার আছে, কত ভ্যাকসিন আসছে, কত দেওয়া হচ্ছে আর কত নষ্ট হচ্ছে।

ভ্যাকসিনের চাহিদা ও জোগান প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দাবি, বর্তমান পরিকাঠামোয় প্রতি মাসে দেড় কোটি ডোজ ভ্যাকসিন দিতে সক্ষম রাজ্য। কিন্তু একমাত্র বাধা হল সময় মতো পর্যাপ্ত ভ্যাকসিন না পাওয়া। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে ২ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিনের ডোজ মিলেছে।  রাজ্য কিনেছে প্রায় ১৮ লক্ষ ডোজ। চলতি মাসে ৭৫ লক্ষ ডোজ পাওয়ার কথা থাকলেও, মিলেছে ৫৪ লক্ষ। রাজ্যে কোভ্যাক্সিনের ডোজ মজুত রয়েছে মাত্র এক লক্ষ।  এখনও পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন পেয়েছেন ৮৭ লক্ষ। ৪৫ থেকে ৬০ বছর বয়সীরা পেয়েছেন ১ কোটি ৬ লক্ষ। এবং ষাটের ঊর্ধ্বে ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৮৩ লক্ষ রাজ্যবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget