এক্সপ্লোর

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ‘লাথি’, অভিযোগ অস্বীকার তৃণমূলের

কল্যাণী ও কলকাতা: আন্দোলনের নামে নৈরাজ্য। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ধরণীধর পাত্রকে লাথি মারার অভিযোগ। উপাচার্য ধরণীধর পাত্রের অভিযোগ, আজ বিকেলে ঘেরাও চলাকালীন ঘর থেকে বেরোনোর সময় কেউ বা কারা তাঁর পিছনে লাথি মারে। নেপথ্যে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরাই জড়িত বলে সরাসরি অভিযোগ উপাচার্যের। লাথি মারার অভিযোগ অস্বীকার যৌথমঞ্চের। বিক্ষোভ ...ঘেরাও....থেকে অশালীন মন্তব্য....এ সবই দেখেছে রাজ্য।এবার উপাচার্য নিগ্রহের ঘটনায় নয়া সংযোজন, পেছনে হাঁটু দিয়ে মারার অভিযোগ! অভিযুক্ত তৃণমূল। উপাচার্যর পদত্যাগ ও রেজিস্ট্রারের অপসারণের দাবিতে, গত এক মাস ধরে উত্তাল কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। লাগাতার অবস্থান-বিক্ষোভের জেরে, তিন দিন ধরে মোহনপুর, বর্ধমান ও বাঁকুড়া ক্যাম্পাসের পঠনপাঠন পুরোপুরি বন্ধ। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খামারগুলির গবেষণাও কার্যত শিকেয়। ছাত্র-শিক্ষাকর্মী-আধিকারিক, এমনকি অধ্যাপকদের একটা বড় অংশ, উপাচার্যের ঘরের বাইরে আন্দোলনে সামিল। নামে যৌথমঞ্চ, কিন্তু কার্যত সবাই তৃণমূলের! বৃহস্পতিবার ক্যাম্পাসে গিয়েও মালুম হল, আন্দোলনে তৃণমূলের উপস্থিতি। প্রশ্ন উঠছে, কোনও দাবি-দাওয়া নিয়ে আন্দোলন হতেই পারে..কিন্তু তাই বলে উপাচার্যকে লাথি মারার অভিযোগ! টিএমসিপি ইউনিট সভাপতি তরুণ সরকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি বললেন, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। যৌথমঞ্চ আহ্বায়ক মুশিয়ার আলির অভিযোগ, স্বজনপোষণ চলছে। উপাচার্য স্বৈরাচারী মানসিকতা দেখাচ্ছেন। কয়েকটি পদে নিজের লোক বসিয়েছেন। যদিও, যৌথমঞ্চের তোলা সব অভিযোগই নস্যাৎ করে দিয়েছেন উপাচার্য। উপাচার্যের ঘরের বাইরে অবস্থান....তালাবন্ধ রেজিস্ট্রারের ঘর...কার্যত অচলাবস্থা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টাকে বিষয়টি জানিয়েছেন উপাচার্য। খবর পৌঁছেছে কৃষি দফতরেও। এই পরিস্থিতিতে, আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারির সুর, সিদ্ধান্তে অনড় থাকা উপাচার্যর গলায়। এর আগেও উপাচার্যদের নিগ্রহ করার অভিযোগ উঠেছে একাধিক ক্যাম্পাসে। ছাত্র আন্দোলনের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসেই রাত কাটাতে হয়েছে উপাচার্যকে। গত বছর একই ছবি দেখা গিয়েছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়েও...পড়ুয়াদের একাংশের লাগাতার ঘেরাও-বিক্ষোভে রাতভর ক্যাম্পাসে আটকে থাকতে হয় উপাচার্য রতনলাল হাংলুকে। এতে বিরক্ত হয়ে পদত্যাগ করেন তিনি। রতনলাল হাংলুই ছিলেন, তৃণমূল আমলের সার্চ কমিটির মাধ্যমে নিযুক্ত প্রথম উপাচার্য, যিনি নিজে থেকে পদত্যাগ করেন। গত এপ্রিলে, বড়িশার ‘বিবেকানন্দ কলেজ ফর উইমেনে’ নিগৃহীত হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য সুগত মারজিত....এই ঘটনাতেও নাম জড়ায় তৃণমূলের। বাম আমলে, একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যকেও বাড়ি থেকে অফিস চালাতে হয়েছিল। কলকাতা থেকে ৫১ কিলোমিটার দূরে, কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়েও কি এবার সেই ছবি দেখা যাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget