এক্সপ্লোর

Malda: পানীয় জলের দাবিতে মালদার হবিবপুরে পথ অবরোধ গ্রামবাসীদের

পঞ্চায়েতকেও জানিয়েও কাজ হয়নি বলে দাবি। দ্রুত সমস্যার সমাধান হবে, আশ্বাস জেলাশাসকের।

করুণাময় সিংহ, হবিবপুর: মালদার হবিবপুরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। রাস্তা সংস্কারের জন্য কল ভেঙে দেওয়ায় জল-সঙ্কটের অভিযোগ বিক্ষোভকারীদের। পঞ্চায়েতকেও জানিয়েও কাজ হয়নি বলে দাবি। দ্রুত সমস্যার সমাধান হবে, আশ্বাস জেলাশাসকের।

রাজস্থানের জালোরে জল না পেয়ে ৬ বছরের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর সেই পানীয় জল নিয়েই জল ঘোলা হচ্ছে রাজস্থান থেকে বহু দূরে, মালদার হবিবপুরে। যে জল বেঁচে থাকার মাধ্যমে সেই জল-যন্ত্রণার প্রতিবাদেই এবার পথে নামা। তবে জমা জল নয়, এখানে পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ। এর জেরে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ রইল মালদা-বামনগোলা রাজ্য সড়ক। মালদার হবিবপুরের বক্সীনগর গ্রাম। গোটা গ্রামে থাকে থাকেন কয়েকশো মানুষ। গ্রামবাসীদের দাবি, পানীয় জলের জন্য গোটা গ্রামে একটাই কল। দিন পনেরো আগে রাস্তা সম্প্রসারণের জন্য সেই কল ভেঙে ফেলা হয়। তারপর থেকেই এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

শুক্রবার এনিয়ে পথে নামেন গ্রামের মহিলারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। হবিবপুরের বক্সীনগরের বাসিন্দা অনিতা সিংহ ঘোষ,  রাস্তা সংস্কারের জন্য ট্যাপ কল ভেঙে ফেলা হয়। সাব মার্সিবল পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সেই কারণে জল পাচ্ছি না। বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও কাজ হয়নি। সপ্তাহ দুয়েক ধরে পঞ্চায়েত এলাকায় এধরনের সমস্যা চললেও, বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন তৃণমূল প্রধান। আইহো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অনিতা সাহা বলেন, বিষয়টি জানা ছিল না। দ্রুত যাতে বিদ্যুৎ আসে তার জন্য কথা বলব। ট্যাপ কল সারানো হবে। মালদার জেলাশাসক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। প্রশাসন আশ্বাস দিলেও পানীয় জল সরবরাহ কবে স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget