এক্সপ্লোর

Dilip Ghosh Chai Pe Charcha: "বিজেপির অঙ্ক যাই হোক, প্রশান্ত কিশোরের চাকরি যাবে", তৃণমূল ভোট-কুশলীর ট্যুইটের জবাবে খোঁচা দিলীপের

গতকাল পিকে লিখেছিলেন, "দু’অঙ্কের সংখ্যা পেরোতেও বিজেপিকে কষ্ট করতে হবে, আমার এই টুইটটি সেভ করে রাখুন..."

পূর্ব বর্ধমান: "দু’ অথবা তিন অঙ্ক যাই হোক, প্রশান্ত কিশোরের চাকরি যাবে।" গতকাল তৃণমূল কংগ্রসের ভোট-কুশলীর ট্যুইটের জবাবে এমনই জবাব দিলেন দিলীপ ঘোষ।

মঙ্গলবার কাটোয়া পুরসভার সামনে চা-চক্রে যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখান থেকেই পিকে-কে তুমুল আক্রমণ করেন আক্রমণ দিলীপ ঘোষ। বলেন, দু’ অথবা তিন অঙ্ক যাই হোক, প্রশান্ত কিশোরের চাকরি যাবে, তাই উনি আগে থেকেই গেয়ে রাখছেন। টাকা নিয়েছেন, তাই অর্ধচন্দ্র দিয়ে ওনাকে বিদায় দেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল বাংলায় বিজেপির আসন সম্পর্কে ট্যুইটের মাধ্যমে কটাক্ষ করেছিলেন প্রশান্ত কিশোর। বলেছিলেন, বিজেপিকে সাহায্যকারী কিছু সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে খবর দেখাচ্ছে। কিন্তু, বাস্তবটা হল দু’অঙ্কের সংখ্যা পেরোতেও বিজেপিকে কষ্ট করতে হবে। দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব।

অর্থাৎ‍ অমিত শাহরা দাবি করছেন বিজেপি দুশোর বেশি আসন পাবে! আর কিছুটা চরিত্রবিরোধীভাবেই প্রকাশ্যে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রশান্ত কিশোর দাবি করলেন, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় ১০০টি আসন পেতেও বিজেপিকে কালঘাম পোয়াতে হবে!

পিকে-র এই ট্যুইটের প্রেক্ষিতে গতকালই নাম না করে কটাক্ষ করে পাল্টা ট্যুইট করেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, বাংলায় যেভাবে বিজেপির সুনামি বইছে তাতে সরকার গঠনের পর দেশে একজন ভোট কুশলী কমে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটারে লিখেছেন, ‘খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সবচেয়ে ভাল বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি।

সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক প্রশান্ত কিশোর ও তাঁর টিমের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন! এই প্রসঙ্গ তুলে তাঁকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ! বলেন, কুৎসা প্রচারের হোতা প্রশান্ত কিশোর। নেগেটিভ প্রচার করে তিনি বিজেপির চরিত্র হনন ও বদনাম করার চেষ্টা করছেন।

সম্প্রতি, দুয়ারে সরকার কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য। এই প্রেক্ষিতে খোঁচা দেন দিলীপ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, সরকারের টাকায় মোচ্ছব চলছে। তৃণমূল কর্মীদের খাওয়া-দাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সেই টাকা।

শুভেন্দু অধিকারীরা বিজেপিতে যোগ দেওয়ার দু’দিনের মধ্যেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা যোগ দেন তৃণমূলে। এই ঘটনার প্রভাব পড়বে না দলে বলে মন্তব্য করেন দিলীপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget