এক্সপ্লোর

WB Election 2021: 'সিপি-কে টাকা দিয়ে আমাকে হারিয়েছিল অর্জুন', দাবি মদনের

"আমার ছেলের কাছে হেরেছে। ৭৫ বছর বয়স হয়েছে। এই বয়সে কি খেলবে, পিংপং?..." প্রাক্তন পরিবহণমন্ত্রীকে কটাক্ষ বিজেপি সাংসদের...

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া উপ নির্বাচনের সময় তৎকালীন পুলিশ কমিশনারের সঙ্গে যোগসাজশ করে তাঁকে অর্জুন সিং হারিয়েছিলেন বলে অভিযোগ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। শাসকদলের নেতারাই বলতে পারবেন, কীভাবে পুলিশকে টাকা দিয়ে ভোটে জেতা যায়। পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদের।

একজন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা। অপরজন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আর বিধানসভা ভোটের মুখে মদন মিত্র ও অর্জুন সিংয়ের বাগ্‍যুদ্ধ চরমে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার তত্‍কালীন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। ১৯-এর নির্বাচনে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হন তিনি।

আর তাঁর ছেড়ে যাওয়া ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে অর্জুনপুত্র পবন সিংকে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে তৃণমূল দাঁড় করায় নেতা মদন মিত্রকে।

২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের বিস্তীর্ণ এলাকা। এমনকি বিধানসভা উপনির্বাচনের দিনও রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাটপাড়া!

কিন্তু শেষপর্যন্ত সেই ভোটেও অর্জুনপুত্রের কাছে হারতে হয় শাসকদলের এই হেভিওয়েট নেতাকে। এবার সেই নির্বাচনে হারের নেপথ্যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরের তত্‍কালীন পুলিশ কমিশনারকে টাকা দেওয়ার অভিযোগ তুললেন মদন মিত্র!

প্রাক্তন পরিবহণমন্ত্রী বলেন, তৎকালীন পুলিশ কমিশনার অর্জুন সিংহের কাছে টাকা নিয়েছিলেন, উপ-নির্বাচনে আমাকে হারানোর জন্য টাকা নিয়েছিল, তারপর তাঁকে সরিয়ে দেওয়া হয়।

পাল্টা অর্জুন সিং প্রশ্ন তুলেছেন, তাহলে তখনই কেন বহিষ্কার করা হল না ব্যারাকপুরের তত্‍কালীন পুলিশ কমিশনারকে? তিনি বলেন, পুলিশ যে জেতায় বা পুলিশ হারায়, এটা মমতা বন্দ্যেপাধ্যায় বলতে পারবেন। তাঁর মতে সুনীল চৌধুরী যদি এটা করেই থাকেন, তবে তাঁকে বহিষ্কার করা উচিৎ ছিল মমতা সরকারের। কিন্তু মমতা বন্দ্যেপাধ্যায় তাঁকে প্রাইজ পোস্টিং দিয়েছে। মদন মিত্র একটা পাগল।

মদন মিত্র জানান, অর্জুনের বিপক্ষে তিনি এখন প্রস্তুত। বলেন, এমন রাজনৈতিক বোমা মারব যে আঁচ নেওয়ার মতো হিম্মত অর্জুনের পরিবারের থাকবে না। পাল্টা বিজেপি সাংসদ বলেন, ওর হুঁশ নেই। লিভার, কিডনি, মাথা সব খারাপ। আমার ছেলের কাছে হেরেছে। ৭৫ বছর বয়স হয়েছে। এই বয়সে কি খেলবে, পিংপং?

সামনে আরও একটা নির্বাচন। এই পরিস্থিতিতে দুপক্ষের তরজায় ফের সরগরম রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget