এক্সপ্লোর

WB Elections 2021: মীরজাফর, বিশ্বাসঘাতক, সুযোগসন্ধানী! রাজীব-প্রবীর-রথীনদের বিরুদ্ধে বিক্ষোভ

কোথাও ছবির নীচে লেখা হল 'বিশ্বাসঘাতক'। তো কোথাও ছবিতে কালি লেপে দেওয়া হল। কোথাও আবার 'সুযোগসন্ধানী' অ্যাখ্যা দেওয়া হল।

সুনীত হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়: গতকালই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের নেতা-বিধায়করা। এরপরই 'মীরজাফর' অ্যাখ্যা দিয়ে দলত্যাগীদের বিরুদ্ধে পোস্টার পড়ল। কোথাও ছবির নীচে লেখা হল 'বিশ্বাসঘাতক'। তো কোথাও ছবিতে কালি লেপে দেওয়া হল। কোথাও আবার 'সুযোগসন্ধানী' অ্যাখ্যা দেওয়া হল।

হাওড়ার ডোমজুড়ের চামরাইলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে লেখা হল বিশ্বাসঘাতক। স্থানীয় তৃণমূল কর্মীরা গতকাল রাতে এলাকায় জড়ো হয়ে ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের ছবি নিয়ে বিক্ষোভ দেখান।

এনিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বনমন্ত্রী।

কোন্নগরের ধাড়সা মোড়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগালেন তৃণমূল কর্মীরা। তৃণমূলত্যাগী বিধায়ককে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে এলাকায় প্রতিবাদ মিছিল করেন তাঁরা।

রাস্তা ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছড়িয়ে এলাকা শুদ্ধ করা হয়। তৃণমূল কর্মীরা ফোনে বলছেন দলের চাপে এই কাজ করছেন, আসলে তাঁরা আমার সঙ্গেই আছেন, প্রতিক্রিয়া প্রবীর ঘোষালের।

আজ সকালে মধ্য হাওড়ার কাসুন্দিয়া রোডে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে সুযোগসন্ধানী অ্যাখ্যা দিয়ে পোস্টার দেখা যায়। তাঁর বাড়ির সামনেই হাওড়া নাগরিক সমাজের নামে লাগানো হয়েছে পোস্টারগুলি।

এনিয়ে রথীন চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।

প্রসঙ্গত, দিনভর নাটকীয় পট পরিবর্তনের পর শনিবার দিল্লিতে অমিত শাহর বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ-সহ ৬ জন।

শনিবার রুদ্রনীল ঘোষ বাদে বাকি পাঁচজনকে নিয়ে দিল্লি পৌঁছয় বিশেষ চার্টার্ড বিমান। সকলেই পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে।

সরকারিভাবে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বনমন্ত্রী ও ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের সদ্য অপসারিত পুর-প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
NDA NCPI Meet: “অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..
“অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget