এক্সপ্লোর

Covid 3rd Wave: এক সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ, আশঙ্কা স্বাস্থ্য দফতরের

Covid 3rd Wave: স্বাস্থ্য দফতর জানিয়েছে, এ ভাবে চললে খুব শীঘ্রই দৈনিক সংক্রমণ বেড়ে ৩০-৩৫ হাজারে গিয়ে ঠেকতে পারে। কলকাতায় গোষ্ঠী সংক্রমণও (Community Spread) দেখা দিতে পারে, আশঙ্কা স্বাস্থ্য দফতরের।

কলকাতা: এক  সপ্তাহ আগেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বড়দিন, বর্ষবরণ ঘিরে উন্মাদনায় পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। বৃহস্পতিবারই দৈনিক সংক্রমণ ২ হাজার ছাড়িয়ে গিয়েছে (২১২৮)। তার উপর ওমিক্রন আক্রান্তের সংখ্যা নিয়েও উদ্বেগ ছড়াচ্ছে। এমন চলতে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ (COVID Third Wave) আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, এ ভাবে চললে খুব শীঘ্রই দৈনিক সংক্রমণ বেড়ে ৩০-৩৫ হাজারে গিয়ে ঠেকতে পারে। কলকাতায় গোষ্ঠী সংক্রমণও (Community Spread) দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। মার্চ-এপ্রিল নাগাদ পরিস্থিতি স্বাভাবিকের দিতে এগোতে পারে।

গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতা শহরেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১২ জন রোগী। এর মধ্যে কলকাতার বাসিন্দা ছিলেন ৪ জন। এই গোটা পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরাও।

আরও পড়ুন: Kolkata Police: বড়দিনের ভিড়ের জের, করোনা আবহে বর্ষবরণ উৎসবে রাশ টানতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক দীপেন্দ্র সরকার বলেন, “কোভিডের তৃতীয় ঢেউ যে বাস্তব হতে চলেছে, তা অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা। এটা আগেও বাস্তবায়িত হতে দেখেছি। গত বছরও জেনেও না জানার ভান করে ছিলাম আমরা। তাতে দ্বিতীয় ঢেউ এসে ধ্বংস করে দিয়ে চলে গিয়েছিল। এ বারও তা হওয়ার সম্ভাবনা প্রবল।”

তবে এ ব্যাপারে সরকার বা প্রশাসনের চেয়ে নাগরিকদের দায়িত্ব অনেক বেশি বলে মনে করছেন চিকিৎসকেরা। দীপেন্দ্র বলেন, “নাগরিক হিসেবে আমাদের জনসমাবেশ এড়িয়ে চলা উচিত। এই সমাবেশগুলি বন্ধ হওয়া উচিত অবিলম্বে। সরকারের চেয়ে নাগরিকদের যোগদান সবচেয়ে বেশি প্রয়োজন। বর্ষবরণে হুল্লোড়ে মাতলে, তার খেসারত দিতে হবে আমাদেরই। বিদেশে কিন্তু ওমিক্রন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আস্তে আস্তে নয়, সংখ্যাটা এক লাফে তিন গুণ হয়ে যাচ্ছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget