এক্সপ্লোর

Mamata Krishak bandhu Scheme: কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের। আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা।

কলকাতা : কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের। আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা। ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা। আজ নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি মতো কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে তিনি ঘোষণা করেন, একর প্রতি জমিতে যেসব কৃষক পাঁচ হাজার টাকা করে পান, তাঁরা এবার থেকে ১০ হাজার টাকা করে পাবেন। ন্যূনতম ৪ হাজার টাকা করে পাওয়া যাবে। আমাদের ৬০ লক্ষ কৃষকবন্ধু আছেন। আগে তাঁরা ৫ হাজার টাকা এবং ন্যূনতম ২ হাজার টাকা করে পেতেন। আমাদের এই প্রকল্পে খেতমজুর ও বর্গাদাররাও রয়েছেন। এবার এক একর জমিতে বছরের দুবারে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া খেতমজুর ও বর্গাদার যাঁদের হয়ত এক কাটা, দুকাটা করে জমি, তাঁরা ৪ হাজার টাকা করে পাবেন। 

এর পাশাপাশি তিনি কেন্দ্রকে একহাত নিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার সবাইকে টাকা দিচ্ছে না এবং কম দিচ্ছে। তাছাড়া খেতমজুর, বর্গাদার কেউ নেই। 

মুখ্যমন্ত্রী জানান, সারা রাজ্যজুড়ে বহু কৃষকের হাতে আজ টাকা তুলে দেওয়া হবে। বাকিরাও আস্তে আস্তে পেয়ে যাবেন। এই টাকা দিয়ে দেওয়ার জন্য জেলাশাসকদের অনুরোধ করব। এছাড়া কৃষকবন্ধু প্রকল্পে কোনও কৃষক মারা গেলে আমরা ২ লক্ষ টাকা পর্যন্ত দিই। এখনও পর্যন্ত আমরা প্রায় ৬২ লক্ষ কৃষক, বর্গাদার, ভাগচাষিদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছি। ৪ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই করা হয়েছে। ২৮ হাজার কৃষক পরিবারকে ডেথ বেনিফিট দেওয়া হয়েছে। কৃষকদের আয় তিন গুণের বেশি হয়ে গিয়েছে।

এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নয়া দিল্লির সীমানায় চলা কৃষক আন্দোলন প্রসঙ্গও। তিনি বলেন, দেশে অসংখ্যা কৃষক মৃত্যুর ঘটনা ঘটছে। প্রায় ৬ মাস ধরে আন্দোলন চলছে। কিন্তু বাংলা ব্যতিক্রম। খাজনা, মিউটেশন মকুব করা হয়েছে। কৃষকরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। অভাবী বিক্রি বন্ধ করতে কৃষকদের থেকে আমরা চালও কিনি।

সেরা শিরোনাম

News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget