এক্সপ্লোর

WB Weather Update: প্রবল বৃষ্টির মাঝেই বাজ পড়ে ও দুর্ঘটনার জেরে রাজ্যে ৪ জনের মৃত্যু

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে একজন আর বর্ধমানের খণ্ডঘোষে বাজ পড়ে আরও একজন মারা গিয়েছেন। অপরদিকে, নানুরে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দু'জন।

কলকাতা : দুপুর হতেই ঘনাল জমাট অন্ধকার। আকাশ কালো করে নামল মুষল ধারে বৃষ্টি। সঙ্গে বাজ। আর তার মাঝেই বাজ পড়ে ও প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যে প্রাণ হারালেন ৪ জন। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে একজন আর বর্ধমানের খণ্ডঘোষে বাজ পড়ে আরও একজন মারা গিয়েছেন। অপরদিকে, নানুরে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দু'জন। এদিকে, পুরুলিয়ায় হাসপাতালের সামনে ভেঙে পড়ে গাছ। দেবেন মাহাতো সদর হাসপাতালের সামনে ঝড়-বৃষ্টির দাপটে ভাঙে গাছ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।

ঝ়ড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। এদিন দুপুরেই নামে আঁধার। প্রবল বৃষ্টিতে ভেজে শহর কলকাতা।  শহরের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হয়েছে বীরভূম, মালদা, হুগলি সহ বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও চলবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

এর মাঝেই আসে দুঃসংবাদ।মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাজ পড়ে ১জনের মৃত্যু হয়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও বাজ পড়ে আরও ১জনের মৃত্যু হয়।প্রবল বৃষ্টিতে দুর্ঘটনায় নানুরে ২ জনের মৃত্যু হয়। প্রবল বৃষ্টির মাঝে দৃশ্যমানতা কম থাকায় নানুরের গাড়ি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই গাড়ির চালক-সহ ২জনের মৃত্যু হয়। ডাম্পারকে ধাক্কা মেরে মাঠে পড়ে যায় গাড়ি। গাড়ি কেটে নিহতদের বের করে পুলিশ।

দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত ঠনঠনিয়ায় ৮৭.৯ মিলিমিটার, চিংড়িঘাটায় ৬৭.৫ মিলিমিটার, বীরপাড়ায় ৬০.৮ মিলিমিটার, ধাপায় ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেড় ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয় হাওড়ার বিস্তীর্ণ এলাকাও। হাওড়া এলাকায় অন্তত ৪০টি ওয়ার্ডে জল জমে যায়। পাম্প চালিয়ে জল নামানো হয়েছিল। কিন্তু, ফের বিকেলে নতুন করে বর্ষণ শুরু হওয়ায় সেই কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। 

মালদাতেও বৃষ্টি হয়েছে। জানা গেছে, সেখানে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। মালদা ও হরিশ্চন্দ্রপুরে শিলাবৃষ্টিতে আম, ধান ও পাট চাষের ক্ষতি হয়েছে। কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। জেলা প্রশাসন ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget