এক্সপ্লোর

Weather Update: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সতর্কতা জারি রাজ্যের ৬ জেলায়

মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে

কলকাতা: মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়াতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। মোট ৬টি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হুগলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ৬টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

কলকাতা থেকে জেলা, রাতভর বৃষ্টি। জলমগ্ন বেশ কিছু এলাকা। লাগাতার বৃষ্টিতে জল জমেছে মুক্তারাম বাবু স্ট্রিট, এম জি রোডে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উলুবেড়িয়ার রঘুদেবপুর গ্রাম। গতকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে গ্রামের প্রায় সমস্ত বাড়িতে জল ঢুকেছে। বিপাকে পড়েছেন গ্রামবাসীরা। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকালে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। আটকে পড়ে বাস-লরি-ট্রাক। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। পুলিশের হস্তক্ষেপে মিনিট চল্লিশ পর অবরোধ ওঠে। 

খড়গপুর শহরের কৌশল্যা মোড়, পুরাতন বাজার, আনন্দনগর, মালঞ্চ, ঝুলি, মিরপুর-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও বাড়ি ও দোকানে জল ঢুকেছে। মেদিনীপুর পুরসভার পালবাড়ি এলাকায় বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ায় নাকাল বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড়, দাঁতন-সহ একাধিক এলাকায় জল জমেছে। সকালেও বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট ফাঁকা। বৃষ্টিতে জলমগ্ন নন্দীগ্রাম। হলদিয়া টাউনশিপের একাধিক বাড়ি ও আবাসনে জল ঢুকেছে। জলে ডুবেছে রাস্তাঘাটও। রাতভর বৃষ্টিতে জলমগ্ন তমলুক জেলা হাসপাতালও। 

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। গৃহবন্দি স্থানীয় বাসিন্দারা। দোকানপাট বন্ধ। সুন্দরবন উপকূলে নদী ও সমুদ্র বাঁধে ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। জলমগ্ন ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকা। সরকারি অফিস, বাজার সর্বত্র জল জমেছে।  

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget