এক্সপ্লোর

Weather Update: জেলায় জেলায় নামল পারদ, জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু

Weather Update West Bengal: বাধাহীন উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ। পারদ নেমেছে জেলাতেও। দার্জিলিঙে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। পুরুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে।

কলকাতা: সপ্তাহান্তে (Weekend) আরও নামল পারদ। কলকাতার (Kolkata) তাপমাত্রা নামল কুড়ি ডিগ্রির নীচে। জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাধাহীন উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের (Winter) আমেজ। পারদ নেমেছে জেলাতেও। দার্জিলিঙে (Darjeeling) পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। পুরুলিয়ায় (Purulia) তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে। তবে আনুষ্ঠানিকভাবে শীতের আগমন কবে, তা ঘোষণা করেনি আবহাওয়া দফতর।

বাতাসে হিমের পরশ। উত্তুরে বাতাসে ভর করে ভোর থেকে শীতের আমেজ। বেলা বাড়েত রোদ চড়লেও, আবহাওয়া মনোরমই। না আনুষ্ঠানিকভাবে শীত এখনও আসেনি। তবে রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শীত পড়ার কাউন্টডাউন। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি। উল্লেখ্য, দুর্গাপুজোর সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে ভাসেনি কলকাতা। মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। 

গত সপ্তাহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল কালীপুজো (KaliPuja) থেকে ভাইফোঁটা (Bhai Phota) মনোরম থাকবে আবহাওয়া। সেই পূর্বাভাস সত্যি হয়েছে। তার আগে আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছিল, অক্টোবরের শেষ এবং নভেম্বরের হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সেই পূর্বাভাসকে সত্যি করে, গত সপ্তাহে পরপর দুদিন কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। গতকাল, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তুরে হাওয়ার ভর করে কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি নেমেছে পারদ। 

আরও পড়ুন: আজ ভাইফোঁটা, সকাল থেকে আয়োজনে ব্যস্ত বোনেরা, মিষ্টির দোকানে লম্বা লাইন

 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget