এক্সপ্লোর

'এক হাতে স্বাস্থ্যসাথী কার্ড, আর এক হাতে অন্য দলের পতাকা বরদাস্ত হবে না', বিতর্কিত মন্তব্য তৃণমূল পঞ্চায়েত প্রধানের

দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তৃণমূল পরিচালিত প্রধানের বিতর্কিত মন্তব্য। হুঁশিয়ারির সুর দক্ষিণ ২৪ পরগনার ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধানের। যা নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব বিজেপি।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তৃণমূল পরিচালিত প্রধানের বিতর্কিত মন্তব্য। হুঁশিয়ারির সুর দক্ষিণ ২৪ পরগনার ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধানের। যা নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব বিজেপি। তৃণমূল নেতা ও ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মোদাসসর হোসেন, অন্য দলে চলে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে না। বিধানসভা ভোটের মুখে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। উদ্দেশ্য, রাজ্য সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। অথচ সেইসব প্রকল্পের সুবিধা পেতেও কি প্রয়োজন তৃণমূলের প্রতি আনুগত্য? এক শাসক নেতার মন্তব্যে অন্তত তেমনটাই ইঙ্গিত। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের চিলেতলা গ্রামে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা হয়। সেই উপলক্ষে মঞ্চ বেঁধে অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। আর এই অনুষ্ঠান চলাকালীনই পঞ্চায়েত প্রধানের বিতর্কিত মন্তব্য। স্বাস্থ্যসাথীর সুবিধা পেতে হলে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে, স্পষ্ট হুঁশিয়ারি শাসক নেতার। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, এক হাতে স্বাস্থ্যসাথীর কার্ড আর অন্য হাতে যদি অন্য দলের পতাকা থাকে তাহলে আমাদের ছেলেরা এটা বরদাস্ত করবে না। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে না অন্য দলে চলে গেলে। মঞ্চে যখন একথা বলছেন পঞ্চায়েত প্রধান, তখন সেখানে উপস্থিত রয়েছেন সরকারি আধিকারিকরা। নিজের মন্তব্যের মধ্যে অবশ্য কোনও ভুল দেখছেন না তিনি। তাঁর সাফাই, দিলীপ ঘোষ যদি মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন তৃণমূলের ছেলেদের কবরে পাঠাব, শ্মশানে পাঠাব, তাহলে আমি বলতে পারি স্বাস্থ্যসাথীর কার্ড নিন দিদিকে ভোট দিন। ভাঙড় ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি অবনী মণ্ডল বলেছেন, সরকার সবার হয়, এদের বিদ্যা বুদ্ধি কম, এরা কাটমানি ছাড়া কিছু জানে না, ভোট ব্যাঙ্ক কমছে, তাই এধরনের কথা। সরকারি প্রকল্প নিয়ে এর আগেও একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে তৃণমূল নেতার হুঁশিয়ারি সেই বিতর্ক আরও বাড়িয়ে দিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget