এক্সপ্লোর

Bengal Coronavirus Lockdown:ট্রেন-মেট্রো চালাচ্ছেন না, বাস চালালে যাত্রী কোথা থেকে আসবে! মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের উপনির্বাচন আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন।

কলকাতা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আরও কিছু ছাড় দিয়ে রাজ্যে বহাল থাকছে আংশিক লকডাউন। ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস-অটো-টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন-মেট্রো রেল । রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি থাকছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল এ কথা ঘোষণা করা হয়েছে। 
এদিকে, রাজ্যের সিদ্ধান্তকে সমালোচনা করল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের উপনির্বাচন আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, সংক্ষিপ্ত সময়ের নোটিসে উপনির্বাচন করা যায়। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের জের টেনে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, এদিকে, উপ নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী। বলছেন, সব স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্যদিকে, ট্রেন-মেট্রো চালাচ্ছেন না। তাহলে বাস চালালে যাত্রী কোথা থেকে আসবে। আসলে এ জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনার। রাজ্য সরকারের সেই পরিকল্পনার অভাব রয়েছে। এভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
 উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বেশ কিছু বিধি শিথিল করল রাজ্য সরকার। কার্যত লকডাউন আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।ট্রেন-মেট্রো আগের মতোই আপাতত বন্ধ থাকবে।গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ১ জুলাই থেকে সরকারি-বেসরকারি বাস চালু হবে।রাস্তায় নামবে অটো এবং টোটো। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। 
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১লা জুলাই থেকে খুলবে সেলুন এবং বিউটি পার্লার। সময়সীমা নির্দিষ্ট। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা অবধি।এক্ষেত্রেও ৫০ শতাংশ গ্রাহক উপস্থিতি বাধ্যতামূলক।বাজার-হাট খোলার ক্ষেত্রে কিছুটা সময়সীমা বাড়ানো হয়েছে। 
সকাল ৬টা থেকে বেলা ১২টা অবধি খোলা থাকবে সবজি ও মাছের বাজার।অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা অবধি।
জিমের ক্ষেত্রে নবান্নের নির্দেশ,৫০ শতাংশ লোক নিয়ে সকাল ৬ টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা অবধি দু’দফায় খোলা যাবে জিম।
মুখ্যমন্ত্রীর ঘোষণা,সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে বেসরকারি অফিস।কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাকেই করতে হবে।প্রতিটি ক্ষেত্রেই স্যানিটাইজেশন এবং মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিয়ে বাড়ির ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত অতিথি থাকতে পারবেন।সরকারি-বেসরকারি বাস চালু হলেও, ট্রেন-মেট্রো আপাতত বন্ধ থাকছে।
আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget