এক্সপ্লোর

WB Election 2021: হাবড়ায় নতুন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফুল, মিষ্টি, পেন বিলি তৃণমূলের, এসব করে লাভ হবে না, কটাক্ষ বিজেপির

১৩ ও ১৮ নম্বর ওয়ার্ডে নতুন ভোটারদের শুভেচ্ছা জানানো হয় তৃণমূলের তরফে, এসব করে লাভ হবে না, কটাক্ষ গেরুয়া শিবিরের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  বিধানসভা ভোটের মুখে এবার শাসক শিবিরের নজর নতুন ভোটারের দিকে। সেই ভোটারদের কাছে টানতে বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি, পেন ও ফুল বিলি শুরু করলেন হাবড়ার তৃণমূলের পুর প্রশাসক। সঙ্গে ছিল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে শুভেচ্ছা বার্তা। যদিও তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এসব করে লাভ হবে না, কটাক্ষ গেরুয়া শিবিরের। কখনও তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া শাড়ি, কখনও তৃণমূলনেত্রীর ছবি দেওয়া লুডোর বোর্ড। যেখানে মইয়ের ওপর তৃণমূলনেত্রীর ছবি, আর সাপের মুখে বিজেপি নেতৃবর্গ। ভোটের প্রচার করা হোক বা জনসংযোগ বাড়ানো.... বার বার নানা রকম কৌশল নিয়েছে শাসক দল। বিলি করা হয়েছে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পর নাম লেখা ঘুড়িও। এবার নতুন ভোটারদের আকৃষ্ট করতে বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি, পেন ও ফুল বিলি শুরু করলেন হাবড়ার তৃণমূলের পুর প্রশাসক। বুধবার ১৩ ও ১৮ নম্বর ওয়ার্ডে নতুন ভোটারদের শুভেচ্ছা জানানো হয় তৃণমূলের তরফে। হাবড়া পুরসভার মোট ২৪টি ওয়ার্ড। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,  নতুন ভোটার ২১২০ জন। শাসক শিবিরের দাবি, সব ওয়ার্ডের নতুন ভোটারদের কাছে যাবেন তাঁরা। যুব তৃণমূল নেতা তথা হাবড়ার পুর প্রশাসক নীলিমেশ দাস বলেছেন, ‘২১২০ জন নতুন ভোটার, প্রত্যেক ওয়ার্ডে গিয়ে কথা বলব, নতুন প্রজন্মের ভোটারদেরকে স্বাগত জানানোর জন্য এবং বর্তমান পরিস্থিতি বোঝানোর জন্য এই উদ্যোগ।’ তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘ভোটের জন্য এসব করেছে, লাভ হবে না এসব করে।’ গত লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলে,  হাবড়া বিধানসভা আসনে তৃণমূল পিছিয়ে রয়েছে ১৯,৪৫২ হাজার ভোটে। ভোটের আগে উপহার কৌশল নতুন কিছু নয়। কিন্তু পুরোনো গড় আদৌ ফিরবে নতুন ভোটারে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget