এক্সপ্লোর

WB Election 2021:  বাবু মাস্টারের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২, চালককে জিজ্ঞাসাবাদ

অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, শরীর থেকে স্প্লিন্টার বের করার জন্য আগামীকাল অস্ত্রোপচার করা হতে পারে বাবু মাস্টারের

ঝিলম করঞ্জাই ও সমীরণ পাল, কলকাতা ও উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।  মিনাখাঁর একটি ইটভাঁটা থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

ইতিমধ্যে পুলিশ ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। বিজেপি নেতার গাড়িটিরও ফরেন্সিক পরীক্ষা হবে বলে পুলিশ সূত্রে খবর।  তবে বাবু মাস্টারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।  জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাবু মাস্টারের গাড়ির চালককে, যিনি এখনও আইসিইউ-তে ভর্তি। 

চালকের কাছে জানতে চাওয়া হয়, ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, চালক জানান, গাড়ি যখন বামনপুকুর খ্রীষ্টানপাড়া মোড়ে এসে পৌঁছয়, রাস্তার পাশে একটি ইটভাঁটা আছে। চালক ভাবেন, ইটভাঁটা থেকে পায়ে হেটে শ্রমিকরা পার হতে চাইছে দেখে চালক গাড়ি আস্তে করে। তখনই দুষ্কৃতীরা পথচারির বেশে, রাস্তা পার হওয়ার সময় হামলা চালায়। প্রাণে বাঁচতে কোনওরকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন চালক। ২ কিলোমিটার দূরে পৌঁছন হাড়োয়া থানার পুলিশ ফাঁড়িতে।

পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার আগে সিপিএম করতেন। ২০১১-র বিধানসভা ভোটে পালাবদলের পর সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে।

২০১৮ সালে হাসনাবাদ থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন তিনি।  কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকেই দলের থেকে দূরত্ব বাড়ছিল বাবু মাস্টারের। 

মাছ চুরি-সহ একাধিক মামলাও দায়ের হয় বাবু মাস্টারের বিরুদ্ধে। এরপর গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দেন বাবু মাস্টার।

বাবু মাস্টারের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে গতকাল উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। 

এরইমধ্যে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর,  হামলায় আহত বিজেপি নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।  শনিবারই তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে।  

হাসপাতাল সূত্রে খবর, আহত বিজেপি নেতাকে ডায়াবেটিক ডায়েট দেওয়া হচ্ছে।  চলছে অ্যান্টিবায়োটিক।  তাঁর বাঁ কান ক্ষতিগ্রস্ত হয়েছে।  ছিঁড়ে গেছে কানের লতি।  চিকিত্‍সকরা মনে করছেন, তাঁর শরীরে আরও বেশ কিছু স্প্লিন্টার রয়ে গেছে।  অ্যাপোলো সূত্রে খবর, স্প্লিন্টার বের করার জন্য আগামীকাল অস্ত্রোপচার করা হতে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget