এক্সপ্লোর

WB Election 2021: পাহাড়ে ফের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ! কালো পতাকা, গো ব্যাক স্লোগানে বিক্ষোভ গুরুঙ্গপন্থী মোর্চা সমর্থকদের

সময়ের ব্যবধান তিন বছরের কিছু বেশি সময়। পাহাড়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ! বিজেপির রাজ্য সভাপতিকে দেখে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিলেন গুরুংপন্থী মোর্চা সমর্থকরা।

সনৎ ঝা, দার্জিলিং: পাহাড়ে ফের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান গুরুংপন্থী মোর্চা সমর্থকদের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপি।

২০১৭-র অক্টোবরের পর এবার ২০২১-এর ফেব্রুয়ারি। সময়ের ব্যবধান তিন বছরের কিছু বেশি সময়। পাহাড়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ! বিজেপির রাজ্য সভাপতিকে দেখে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিলেন গুরুংপন্থী মোর্চা সমর্থকরা।

পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। নীলবাড়ি দখলকে পাখির চোখ করে রাজ্যের পাঁচটি জোন থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। তাতে অংশ নিতেই মঙ্গলবার সকালে পাহাড়ে যান দিলীপ ঘোষ। কিন্তু, তার আগেই দু’জায়গায়---ঘুম ও দার্জিলিং স্টেশনের কাছে গুরুংপন্থী মোর্চা সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। উঠল গো ব্যাক স্লোগান।

গুরুঙ্গপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র বিনীতা রোকা বলেন, ‘‘বিজেপি দল নয় ব্যাপারী, প্রতিবার এসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু মেটায় না, পাহাড়ের লোক বিক্ষোভ দেখিয়েছে ৷’’

যদিও, এই বিক্ষোভকে গুরুত্ব দিতে চাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘কাজ নেই তাই বিক্ষোভ নিজেদের অস্তিত্ব রাখতে, পাহাড়ের মানুষ আমাদের সঙ্গে আছে, পাহাড়ের সমস্যার সমাধান করবে বিজেপি ৷’’

তবে এদিনের বিক্ষোভকে সমর্থন করেছে তৃণমূল। দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘বিজেপির যে ভাষা সন্ত্রাস তার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, তাই যেখানেই ওরা যাচ্ছে সেখানেই বিক্ষোভ দেখাচ্ছে ৷’’

দিলীপের উদ্দেশে এদিনের বিক্ষোভ ২০১৭-র স্মৃতি উস্কে দিল। সেবার পাহাড়ে গিয়ে হড়কা বাহাদুর ছেত্রীর দল মোর্চার জন আন্দোলন পার্টির প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ আর এবার ঠিক বিধানসভা ভোটের মুখে ফের ক্ষোভের মুখে পড়লেন দিলীপ। বর্তমানে পাহাড়ের রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। তৃণমূলকে সমর্থন জানিয়ে সাড়ে তিন বছর পাহাড়ে ফিরে এসেছেন বিমল গুরুং। ফলে একসময় যে বিজেপিকে পাহাড়ে জমি পেতে সাহায্য করেছিলেন গুরুং, তিনিই আজ গেরুয়া শিবিরের প্রতিপক্ষ। এই প্রেক্ষাপটে এদিনের বিক্ষোভ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget