এক্সপ্লোর

WB Election 2021 News: আবর্জনার পাহাড়ে পরিণত শিলিগুড়ি, ঝাঁটা হাতে সাফাইয়ে বিদায়ী কাউন্সলিররা

প্রায় শ'তিনকে সাফাইকর্মী কাজ বন্ধ রেখেছেন, আন্দোলনের ধরণ নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী

সনৎ ঝা, শিলিগুড়ি: নিজের এলাকায় আবর্জনা সাফাইয়ে বিদায়ী কাউন্সিলররা নামলেন ঝাঁটা হাতে! শুক্রবার সকালে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন শিলিগুড়িবাসী। 

সাফাইকর্মীদের টানা কর্মবিরতিতে জঞ্জালের পাহাড়ে পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। অগত্যা জঞ্জাল সাফাইয়ে ঝাঁটা হাতে পথে নামলেন জনপ্রতিনিধিরা। আন্দোলনের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুরসভা তাঁদের দাবি না মানায় বাধ্য হয়ে শুরু করেছেন আন্দোলন।

স্থায়ীকরণ-সহ ১০ দফা দাবিতে বুধবার থেকে কাজ বন্ধ রেখেছেন শিলিগুড়ি পুরসভার সাফাইকর্মীরা। কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয়েছে শহর। এই পরিস্থিতিতে জঞ্জাল সাফাইয়ে নিজেরাই পথে নামলেন কো-অর্ডিনেটররা। ১৯ নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি পুরসভা ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, ‘‘এদের দাবি পূরণ হওয়া উচিত, কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন সমর্থন করছি না ৷’’

প্রায় শ'তিনকে সাফাইকর্মী কাজ বন্ধ রেখেছেন। তাঁদের দাবি, পুরসভাকে বহুবার সমস্যার কথা জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে নেমেছেন আন্দোলনে। উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউত বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি সবাইকে বলেছি, কিন্তু কিছুই হয়নি, তাঁদের সঙ্গে বৈঠক করব যাঁর ক্ষমতা আছে ৷’’

দাবি-দাওয়া থাকলেও আন্দোলনের ধরণ নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। যেভাবে নোংরা হয়ে আছে তাতে রোগ ছড়াবে, কাজ বন্ধ করে এভাবে আন্দোলন ঠিক হচ্ছে না ৷ পুরসভার সঙ্গে দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধানসূত্র। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিলিগুড়ি শহর ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন পুর নাগরিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget