এক্সপ্লোর

WB Weather Today: উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি, কলকাতায় বাড়বে তাপমাত্রা

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভাদ্রের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা পটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এটি ক্রমশ হিমালয়ের পাদদেশে অবস্থান করবে। এর ফলে প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ। বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে  ভারি বৃষ্টির পূর্বাভাস। বাড়বে নদীর জল স্তর, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা।

এদিন কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬১ শতাংশ।

অন্যদিকে, আগামী কয়েকদিন বিহার উত্তর প্রদেশ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মধ্যভারত ও সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে। কলকাতায় তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই বাড়বে বলেই পূর্বাভাস। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget