এক্সপ্লোর

রাজ্যে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২০৮

এখনও অবধি রাজ্যে করোনা টেস্ট হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪ জনের।

  কলকাতা: একেই ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে দক্ষিণবঙ্গে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের, তার ওপর এই পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গে ক্রমশঃ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। রবিবার রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ২০৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৬৭। বর্তমানে চিকিৎ‍সাধীন ২ হাজার ৫৬ জন। করোনায় মৃতের সংখ্যা ২০০। কোমরবিডিটির জেরে মৃত্যু হয়েছে ৭২ জনের। অর্থাৎ রাজ্যে মোট করোনা আক্রান্তের মৃত্যু ২৭২। এখনও অবধি সুস্থ হয়েছেন ১,৩৩৯ জন। এখনও অবধি রাজ্যে করোনা টেস্ট হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪ জনের। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। চতুর্থ স্থানে হুগলি। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সারা দেশেই করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ৩ হাজার ৮৬৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮ জন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪৪১। তবে সবচেয়ে বিপদের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।  এখনও পর্যন্ত যা একদিনের নিরিখে সর্বাধিক।  ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ। ওই রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত। মৃত ১ হাজার ৫৭৭ জন।  এরপরই আছে গুজরাত। ওই রাজ্যে ১৩ হাজার ৬৬৪ জন করোনা আক্রান্ত। ৮২৯ জনের মৃত্যু হয়েছে।  মধ্যপ্রদেশে ৬ হাজার ৩৭১ জন আক্রান্ত।  মৃতের সংখ্যা ২৮১।  রাজধানী দিল্লিতে ২৩১ জনের মৃত্যু হয়েছে।  ওই রাজ্যে আক্রান্ত ১২ হাজার ৯১০ জন।  রাজস্থানে ১৬০ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৪২ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মন্ত্রীদের দফতর বন্টনের আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী
মন্ত্রীদের দফতর বন্টনের আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী
Weather Update: আগামী ২৪ ঘণ্টায় ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আগামী ২৪ ঘণ্টায় ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Bengal News Live: এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
Poll : ওয়াই চ্যানেলে ফ্লপ কর্মসূচি, মমতার পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ
ওয়াই চ্যানেলে ফ্লপ কর্মসূচি, মমতার পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget