এক্সপ্লোর

WB Weather Updates: বাংলার আকাশে ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজই তৈরি হবে নিম্নচাপ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর আগে ফের ভাসতে চলেছে বাংলা।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজই তৈরি হবে নিম্নচাপ। রবিবার সেটি পরিণত হবে গভীর নিম্নচাপে। ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।      

বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। অন্যদিকে, উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের আজকের মধ্যেই উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।              

আরও পড়ুন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম

ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, শুক্রবার বিকেল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গে কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ।        

আরও পড়ুন, শহরে ফের নৃশংস মৃত্যু, গলার নলি কেটে খুন প্রৌঢ়কে

শনিবার থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।      

এদিকে, গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমও বেড়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election 2026: কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বাঁকুড়ায় প্রচারে দেব কার নাম নিলেন?
কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বাঁকুড়ায় প্রচারে দেব কার নাম নিলেন?
Yuva Sathi: যুবসাথী 'ভিক্ষা বা ভাতা নয়'! টাকা না পেলে নতুন করে ফর্ম পূরণ ? বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
যুবসাথী 'ভিক্ষা বা ভাতা নয়'! টাকা না পেলে নতুন করে ফর্ম পূরণ ? বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Bengal Election 2026 : 'মমতা-মোদি ভাই-বোনের মতো, এদের ভরসা করা যায় না', যৌথ সভা থেকে তীব্র আক্রমণ ওয়েইসির
'মমতা-মোদি ভাই-বোনের মতো, এদের ভরসা করা যায় না', যৌথ সভা থেকে তীব্র আক্রমণ ওয়েইসির
WB Assembly Election 2026: প্রচারে বেরিয়ে অন্তর্ঘাতের আশঙ্কা নির্মল মাজির, গোঘাটে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
প্রচারে বেরিয়ে অন্তর্ঘাতের আশঙ্কা নির্মল মাজির, গোঘাটে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

ভিডিও

ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Embed widget