এক্সপ্লোর

শুভেন্দু দল ছাড়লে কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, শুরু জল্পনা

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরই জল্পনা শুরু হয়েছে, তিনি কি তৃণমূল ছাড়বেন? তেমনটা হলে কোথায় কোথায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে, সেই কাটাছঁড়াও শুরু করে দিয়েছেন অনেকে। একসময়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর, মেদিনীপুরে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূলনেত্রী।

কলকাতা: শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরই জল্পনা শুরু হয়েছে, তিনি কি তৃণমূল ছাড়বেন? তেমনটা হলে কোথায় কোথায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে, সেই কাটাছঁড়াও শুরু করে দিয়েছেন অনেকে। একসময়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর, মেদিনীপুরে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তার আগে শনিবার পশ্চিম মেদিনীপুরে কর্মিসভাও করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। যদিও এই বৈঠকে ছিলেন না মেদিনীপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব বসু,মেদিনীপুর জেলা পরিষদের সেচ ও জল সম্পদ কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি,মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি,মেদিনীপুরের সহ-সভাপতি তথা খড়গপুরের প্রাক্তন চেয়ারম্যান জহর পাল। প্রশ্ন উঠছে, এই অনুপস্থিতি কি শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার জের? তৃণমূলের রাজ্য সভাপতি অবশ্য শুভেন্দুকে নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, শুভেন্দু তৃণমূলেই থাকবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, জঙ্গলমহলের জেলাগুলিতে শুভেন্দু অধিকারীর প্রভাব যথেষ্ট। তার মধ্যে গত লোকসভা ভোটে জঙ্গলমহলে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফলের নিরিখে জঙ্গলমহলের চার জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মোট ৪০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টিতে এগিয়ে বিজেপি, ১০টিতে তৃণমূল। এই প্রেক্ষাপটে শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার পর পশ্চিম মেদিনীপুরে তৃণমূলনেত্রীর জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে, শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই চলেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরোপুরি ফেল। পার্টিতে যে বিপর্যয় শুরু হয়েছে তা সামলাতে দিদি ব্যস্ত।তাই পার্টির ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং প্রতি মুহূর্তে হবে, প্রতি দিন বা প্রতি সপ্তাহে হতে পারে। শুভেন্দুর দফতর মমতা হাতে রেখে দিয়েছেন। সবই তো নিজের হাতে রেখেছেন, শুধু ওনার হাতে ওনার পার্টিটাই নেই। এর জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, দিলীপ ঘোষ ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছুই বোঝেন না। ডিজাস্টার বলতে আমফান বা ভূমিকম্প বুঝি। তৃণমূলে তেমন কিছু হয়নি। ২১৮ জন বিধায়কের মধ্যে মাত্র একজন গিয়েছেন। ২২ জন লোকসভার সাংসদ, রাজ্যসভাতেও রয়েছে। ওঁর চিকিৎসা করাতে হবে। সব মিলিয়ে রাজনৈতিক মহলের অলিন্দে এখন একটাই প্রশ্ন ঘিরে তোলপাড়। কী করবেন শুভেন্দু অধিকারী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget