এক্সপ্লোর

'মুকুল রায় যেখানে যাবেন, ওনার সঙ্গে আমিও থাকব' এবার বেসুরো বিজেপি নেতা বিশ্বজিৎ গুহ

শুক্রবার পদ্মবন ছেড়ে ঘাসফুলে ফিরেছেন মুকুল রায়। এবার বিজেপিতে থাকা তাঁর অনুগামীরা কী করবেন? এই প্রশ্নটা উঠতে শুরু করতেই, বেসুরো মুকুল অনুগামীরা

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিশ্বাজিৎ দাস, সুনীল সিংহর পর এবার বেসুরো মুকুল অনুগামী হিসেবে পরিচিত জলপাইগুড়ির বিজেপি নেতা বিশ্বজিৎ গুহ। তাঁকে দলে ফেরানো হবে কিনা, সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। জানালেন জেলা তৃণমূলের সভাপতি।

শুক্রবার পদ্মবন ছেড়ে ঘাসফুলে ফিরেছেন মুকুল রায়। এবার বিজেপিতে থাকা তাঁর অনুগামীরা কী করবেন? এই প্রশ্নটা উঠতে শুরু করতেই, বেসুরো মুকুল অনুগামী হিসেবে পরিচিত বিজেপির ট্রেডার্স সেলের রাজ্য কো-কনভেনার বিশ্বজিৎ গুহ। 

রাজ্য বিজেপির ট্রেডার্স সেলের কো-কনভেনার বিশ্বজিৎ গুহ জানিয়েছেন, 'যেহেতু আমি মুকুল ঘনিষ্ঠ, মুকুল দা আজ তৃণমূলে গেলেন এটা একটা ভাল দিক। একটা মান-অভিমান ছিল, মুকুল দার জন্যই আমার পরিচয়। উনি যেখানে যাবেন, ওনার সঙ্গে আমিও আছি।'

২০১৭ সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ গুহ। বিজেপি তাঁকে পদও দিয়েছে। তবে এর জন্য সব কৃতিত্ব মুকুল রায়কেই দিচ্ছেন জলপাইগুড়ির বেসুরো বিজেপি নেতা। 

বিশ্বজিৎ গুহ জানাচ্ছেন, 'আমি তৃণমূলের যুব নেতা ছিলাম সেটা মুকুল রায়ের জন্যই। বিজেপিতে গিয়ে আমি পদও পাই। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে দাদার সঙ্গেই কাজ করেছিলাম। কিন্তু, এবারের বিধানসভা নির্বাচনে আমরা অনেকটাই অন্ধকারে ছিলাম। 

জলপাইগুড়ির বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তী জানিয়েছেন, 'আমরা আগেই বলেছিলাম যাঁরা এসেছে তাদেরকে আগে দেখা হোক, তার জন্যই এই অবস্থা। কর্মীরা আমাদের সঙ্গেই আছে। এরা বিজেপিতে এসে যখন সুবিধা নিতে পারেনি আখের গোটাতে পারেনি তাই ফিরে যাচ্ছে। ঝার-জঙ্গল যত যায় ততই বিজেপির ভাল।

মুকুল রায়ের পথে হেঁটে তিনিও তৃণমূলে ফিরতে চান বলে কার্যত বুঝিয়ে দিয়েছেন বিশ্বজিৎ গুহ। কিন্তু মুকুলের অনুগামীদের জন্যও কি তৃণমূলের দরজা খোলা? 

জলপাইগুড়ি তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানিয়েছেন, 'মুকুল রায় এসেছে ঠিক আছে, কারা মুকুলের ছায়াসঙ্গী ছিলেন সেটা তাঁদের ব্যাপার। তবে এদের নিতে গেলে ওপর মহলের অনুমতি নিয়েই নিতে হবে, বিনা অনুমতিতে হবে না। সিপিএম, বা কংগ্রেসের ক্ষেত্রে অসুবিধে নেই।

বিধানসভা ভোট মিটতেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক পড়ে গেছে। মুকুল রায়ের ঘরওয়াপসির পর এবার তা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget