এক্সপ্লোর

SC on Covid19: 'ন্যাশনাল অক্সিজেন টাস্ক ফোর্সের স্ট্যাটাস কী' ? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

করোনা অতিমারির মধ্য়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন বণ্টনের বিষয়ে কী পদক্ষেপ কেন্দ্র নিয়েছে তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে বলল সুপ্রিম কোর্ট।

নয়া দিল্লি : ন্যাশনাল টাস্ক ফোর্সের পরামর্শ বাস্তবায়নে কী পদক্ষেপ (অ্যাকশন টেকেন রিপোর্ট)  নেওয়া হয়েছে ? করোনা অতিমারির মধ্য়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন বণ্টনের বিষয়ে কী পদক্ষেপ কেন্দ্র নিয়েছে তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে বলল সুপ্রিম কোর্ট। আদালতই ওই ন্যাশনাল টাস্ক ফোর্সকে নিযুক্ত করেছিল।

শীর্ষ আদালত বলেছে, যেহেতু ন্যাশনাল টাস্ক ফোর্সে দেশের বিভিন্ন প্রান্তের সিনিয়র ডাক্তার ও বিশেষজ্ঞরা রয়েছেন, তাই কেন্দ্রের পক্ষে নীতিগত দিক থেকে সেই সুপারিশগুলির বাস্তবায়ন নিশ্চিত করা বাধ্যতামূলক। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও এম আর শাহর বেঞ্চ এই মামলায় দুই সপ্তাহ পর শুনানির কথা জানিয়েছে। এর পাশাপাশি কোভিড নিয়ে প্রস্তুতির সুয়ো মোটো বিষয়টিও দেখা হবে।

উল্লেখ্য, রাজধানীতে কোভিড রোগীদের জন্য ৭০০ মেট্রিক টন মেডিকেল গ্রেড অক্সিজেন সরবরাহের নির্দেশ মানার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের বিরুদ্ধে অসম্মতির অভিযোগ ওঠে। তার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট তাঁদের বিরুদ্ধে অবমাননার মামলা শুরুর আদেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে কেন্দ্রের দায়ের করা আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতে। উল্লেখ্য, ৫ মে শীর্ষ আদালত হাইকোর্টের সামনে আদালত অবমাননার কার্যক্রম স্থগিত করে বলেছিল যে, অফিসারদের জেলে রাখা হলে শহরে অক্সিজেন আসবে না।

এবার শুনানিতে শীর্ষ আদালত উল্লেখ করেছে যে, ন্যাশনাল টাস্ক ফোর্সের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং রাজধানীর অক্সিজেন প্রয়োজনীয়তার মূল্যায়ন সংক্রান্ত সাব কমিটির অন্তর্বর্তীকালীন রিপোর্ট দাখিল করা হয়েছে।     

এদিকে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রজত নায়ার । তিনি জানান, গতকাল সন্ধ্যায় একটি চিঠি বিতরণ করা হয়েছে এবং ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশে অ্যাকশন টেকেন রিপোর্ট ফাইল করার জন্য তাদের আরও কিছুটা সময় প্রয়োজন। তার ভিত্তিতে দুই বিচারপতির বেঞ্চ নায়ারকে জানায়, তার জানতে চায় সরকার কীভাবে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ বাস্তবায়ন করছে। 

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
ABP Ananda Top 10, 30 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 30 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Karnataka Home Stay Death : পাহাড়ে হোম স্টে-তে হাড়হিম করা ঘটনা ! মিলল তরুণীর মৃতদেহ, অচৈতন্য অবস্থায় পড়ে 'প্রেমিক'
পাহাড়ে হোম স্টে-তে হাড়হিম করা ঘটনা ! মিলল তরুণীর মৃতদেহ, অচৈতন্য অবস্থায় পড়ে 'প্রেমিক'
Delhi EV Policy: পেট্রোল-CNG চালিত বাইক, স্কুটার কিনলে আর রেজিস্ট্রেশন নয়, দিল্লি সরকারের নয়া নীতি, অন্য রাজ্যেও কি কার্যকর হবে?
পেট্রোল-CNG চালিত বাইক, স্কুটার কিনলে আর রেজিস্ট্রেশন নয়, দিল্লি সরকারের নয়া নীতি, অন্য রাজ্যেও কি কার্যকর হবে?

ভিডিও

Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget