এক্সপ্লোর

Strand Road Fire: বরাতজোরে বাঁচল প্রাণ, অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটির অভিযোগ

বরাতজোরে বেঁচে গিয়েছেন নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলার বেশ কয়েকজন রেল কর্মী। কেউ সময়ের আগে বেরিয়ে গিয়েছিলেন, কেউ বা গতকাল অনুপস্থিত ছিলেন। তাঁদের দাবি, ১৩ তলায় শতাধিক কর্মী বসলেও, অগ্নি নির্বাপণ যন্ত্র ছিল নামমাত্র। কোনও কোনও যন্ত্র আবার কাজও করত না। ফায়ার ড্রিলও কখনও হয়নি।

কলকাতা: বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে শহর। তিলোত্তমার বুকে ভয়াবহ  ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। বরাতজোরে বেঁচে গিয়েছেন নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলার বেশ কয়েকজন রেল কর্মী। কেউ সময়ের আগে বেরিয়ে গিয়েছিলেন, কেউ বা গতকাল অনুপস্থিত ছিলেন। তাঁদের দাবি, ১৩ তলায় শতাধিক কর্মী বসলেও, অগ্নি নির্বাপণ যন্ত্র ছিল নামমাত্র। কোনও কোনও যন্ত্র আবার কাজও করত না। ফায়ার ড্রিলও কখনও হয়নি।

অফিসে না ছিল অটোমেটিক স্প্রিঙ্কলার, না ছিল রিজার্ভার। ওই ১৩ তলায় কর্মরত রেলের এক আধিকারিক জানান, ৫টা নাগাদ অফিস থেকে বেরোই। তখন সব স্বাভাবিক ছিল। ওই ফ্লোরে একসঙ্গে প্রায় ১০০ জন বসি। মাত্র ৩টে সিলিন্ডার আছে। কোনও অটোমেটিক সিলিন্ডার নেই। আরেক রেলকর্মীর কথায়, একবছর আগে সংস্কার করা হয়। কিন্তু ওই ফ্লোরে ফায়ার ফাইটিং-এর কোনও ব্যবস্থা নেই। কম আগুন নেভানোর জন্য ন্যূনতম ব্য়বস্থা আছে।

গতকাল গতকাল সন্ধে ৬টা ১০-এ স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসের ১৩ তলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ১২ তলায়। সার্ভার রুমে আগুন ছড়িয়ে পড়ে। অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় বিপজ্জনকভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল তারের কুণ্ডলী। ছিল ফলস্ সিলিং, প্লাইউড দিয়ে তৈরি কিউবিকল। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফরেন্সিক টিম। আগেই গিয়েছেন লালবাজারের হোমিসাইড শাখা। স্ট্র্যান্ড রোডে গিয়েছেন বিজেপির প্রতিনিধি দল।

এখনও পর্যন্ত ৮ জনকে সনাক্ত করা গিয়েছে। তালিকায় রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, দমকল আধিকারিক গিরিশ দে ও তিন দমকল কর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল ও রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ দাস। ট্যুইটে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

 

 

সেরা শিরোনাম

US Midterm Election Results: বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
Telangana News : চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget