এক্সপ্লোর

Health and Covid19 : শিশুদের শ্বাসযন্ত্রের বিকাশে বাধা লকডাউন, বলছে নয়া গবেষণা

কোভিড আটকানোর চেষ্টায় শৈশবে 'দেওয়াল তুলছে' লকডাউন। মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে শিশুদের স্বাস্থ্য। নয়া গবেষণা বলছে, দীর্ঘদিন বাড়ির ভিতরে থাকায় শিশুদের শ্বাসযন্ত্রের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে লকডাউন।

লন্ডন: কোভিড আটকানোর চেষ্টায় শৈশবে 'দেওয়াল তুলছে' লকডাউন। মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে শিশুদের স্বাস্থ্য। নয়া গবেষণা বলছে, দীর্ঘদিন বাড়ির ভিতরে থাকায় শিশুদের শ্বাসযন্ত্রের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে লকডাউন।

কোভিডে স্বস্তি পেলেও শিশুদের অস্বস্তি বাড়াচ্ছে লকডাউন। নতুন গবেষণায় বলা হয়েছে, শিশুদের স্বাভাবিক 'কার্ডিও রেসপিরেটরি ডেভেলপমেন্ট'-এ ক্ষতি করছে নিষেধাজ্ঞার কড়াকড়ি। সম্প্রতি লকডাউনে শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত একটি পর্যবেক্ষণ করে গবেষকরা। যাতে সামিল হন, ব্রিটেনের 'অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটি'র একটা গবেষক দল। তাদের সঙ্গে যোগ দেন স্পেনের 'ইউনিভার্সিটি অফ জারাগোঞ্জা'র আরেকটি দল।

দু'টি টিমই শিশুদের কার্ডিও রেসপিরেটিরি ফিটনেস নিয়ে গবেষণা করে। যেখানে ১২-১৪ বছরের ছেলেমেয়েদের নিয়ে পরীক্ষা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, স্বাভাবিকের থেকে অনেক কম ফিটনেস লেভেল রয়েছে তাদের শ্বাসযন্ত্রে। স্বাভাবিক বিকাশ হলে যা কখনোই সম্ভব না। (VO2) ম্যাক্স ফিটনেস টেস্টের মাধ্যমেই শিশুদের শ্বাসযন্ত্রের এই অবস্থার কথা জানা যায়।

আসলে (VO2)হল 'ভলিউম অফ ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশন'। এটি একটি ফিটনেস সূচক। যা কৈশোরে অনেকটাই বেড়ে যায়। শিশুদের শ্বাসযন্ত্রের স্বাভাবিক বিকাশ হলেই এই গ্রোথ সম্ভব। এখানেই শেষ নয়। গবেষণায় দেখা যায়, গত ১২ মাসে শিশুদের 'হেলথি ফিটনেস জোন লেভেল' ৩.৪ শতাংশ কমে গেছে। বয়স ও সেক্সের ভিত্তিতে এই ফিটনেস টেস্ট হয়ে থাকে।

শিশুদের এই গবেষণা নিয়ে মুখ খুলেছেন 'অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটি'র গবেষক লি স্মিথ। তিনি বলেন, ''সাধারণত কৈশোরে এই (VO2) ম্যাক্স লেভেল বাড়তে থাকে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তা বৃদ্ধি পায়। যদিও গবেষণায় ১২ বছরের ছেলে ও ১৪ বছরের মেয়েদের মধ্যে VO2) ম্যাক্স লেভেল স্বাভাবিকের থেকে কম ধরা পড়ে।যা এই গ্রুপের ক্ষেত্রে দুর্বলতার লক্ষণ।'' 

সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে 'ইউরোপিয়ান জার্নাল অফ পিডিয়াট্রিকস'-এ। উত্তর-পূর্ব স্পেনের একটি স্কুলের ৮৯ ছেলেমেয়েদের ওপর চালানো হয় এই গবেষণা। গত বছর ৬ সপ্তাহের কড়া লকডাউন জারি করে স্পেন। সেই সময় ১৫ বছরের নীচে শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কেবল ওষুধ বা অসুস্থতার কারণেই তারা বাইরে বেরোতে পারত। 

গবেষক দল জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বরে ১২-১৪ বছরের ছেলেমেয়েদের ম্যাক্সিমাম অক্সিজেন ইনটেক লেভেল চেক করা হয়। পরবর্তীকালে 
লকডাউন শুরু হওয়ার পর ২০২০ সালের নভেম্বরে ফের তাদের VO2 পরীক্ষা হয়। তাতেই উঠে আসে এই তথ্য।

সেরা শিরোনাম

Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget