এক্সপ্লোর

Student Credit Card: অনলাইনে করা যাবে আবেদন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু রাজ্যে

রাজ্যের সরকারি, বেসরকারি, কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে এই ঋণ পাওয়া যাবে

কলকাতা: স্টুডেন্ট কার্ড প্রকল্প চালু হল রাজ্যে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন। তিনি জানিয়েছেন ঋণের জন্য অনলাইনেই এই আবেদন করা যাবে। রাজ্যের সরকারি, বেসরকারি, কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে এই ঋণ পাওয়া যাবে। 

গত সপ্তাহে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পকে ছাড়পত্র দেয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ১০ লক্ষ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারান্টার রাজ্য সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হবেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবেন। এদিন প্রকল্পের কথা জানাতে গিয়ে মমতা বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব, দেশের ভবিষ্যত। বাংলার সম্মান, প্রতিষ্ঠিত করবে এরাই। স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, তার জন্য এই স্কিম।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সরকারি, বেসরকারি, কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে এই ঋণ পাওয়া যাবে। সরকারের অনলাইন পরিষেবার মাধ্যমে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এগিয়ে বাংলা, উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে। ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কোনওভাবেই হেনস্থার শিকার না হন তা দেখার জন্য সরকারি ব্যাঙ্ক সহ উচ্চ শিক্ষা দফতর এই বিষয়ে সতর্ক হতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সমাজে কিছু দুষ্টু লোক আছে, সরকারের লোগো ব্যবহার করে। চোর-ডাকাতরা সবসময় ছবি তুলে রাখার চেষ্টা করে। আমরা চাই, আমরা যে সুযোগ পাইনি, তা যেন এখনকার ছাত্রছাত্রীরা পায়।

একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবুজ সাথীর সাইকেল দেওয়া বন্ধ ছিল, তা চালু হবে। ২০২০-র নবম শ্রেণির ৩ লক্ষ, ২০২১-র নবমের ৯ লক্ষ ছাত্রছাত্রী, নভেম্বরের মধ্যে সবুজ সাথীর ১২ লক্ষ সাইকেল দেবে রাজ্য। ৮ লক্ষ ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্যাব কিনতে টাকা দিয়েছে রাজ্য।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget