এক্সপ্লোর

অ্যাম্বুল্যা্ন্স অ্যাটেনডেন্টের বিস্ফোরক দাবি, সুশান্তের ময়না তদন্তকারী ডাক্তারদের জেরা করা হোক, বললেন সুব্রহ্ম্যণম স্বামী

সুশান্তের মৃত্যু নিয়ে গতকাল বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর দেহ নিয়ে যাওয়া অ্যাম্বুল্যা্ন্সের এক অ্যাটেনডেন্ট। একটি টিভি চ্যানেলকে তিনি জানিয়েছিলেন, সুশান্তের হাঁটু মোড়া ছিল, পায়ে দাগ ছিল। হলুদ হয়ে গিয়েছিল দেহ। আত্মহত্যার ক্ষেত্রে মুখ দিয়ে যেমন ফেনা বেরিয়ে আসে, তেমনটা ছিল না।

নয়াদিল্লি:সুশান্ত সিং রাজপুত মৃত্যু-তদন্তের গভীরে পৌঁছতে যেসব চিকিৎসক ময়না তদন্ত করেছেন, তাঁদের জেরা করা উচিত। এমনই মন্তব্য করলেন সুব্রহ্ম্যণম স্বামী। সুশান্তের মৃত্যু নিয়ে গতকাল বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর দেহ নিয়ে যাওয়া অ্যাম্বুল্যা্ন্সের এক অ্যাটেনডেন্ট। একটি টিভি চ্যানেলকে তিনি জানিয়েছিলেন, সুশান্তের হাঁটু মোড়া ছিল, পায়ে দাগ ছিল। হলুদ হয়ে গিয়েছিল দেহ। আত্মহত্যার ক্ষেত্রে মুখ দিয়ে যেমন ফেনা বেরিয়ে আসে, তেমনটা ছিল না। এই বিস্ফোরক অভিযোগের পরের দিনই সুশান্তের মৃত্যু কী ভাবে হয়েছিল তা জানতে ডঃ আর সি কুপার মিউনিপ্যাল হাসপাতালের ৫ চিকিসককে জেরার দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুবহ্মণম স্বামী। টুইটারে তিনি লিখেছেন, “ যাঁরা ময়নাতদন্ত করেছিলেন, তাঁদের জিজ্ঞাসা করাই সিবিআইয়ের পক্ষে উপযুক্ত হবে। অ্যাম্বুল্যান্সের অ্যাটেনডেন্ট যেহেতু বলেছেন তাঁর(সুশান্তের) হাঁটু মোড়া অবস্থায় ছিল, ফলে মৃত্যু রহস্যের জাল ভেদ করতে সাহায্য করবে।” অন্যদিকে সিবিআইয়ের কাছে সুশান্ত সিংহের পরিবার রিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ এনেছে। সুশান্ত সিংহ রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের বদলে খুনের অভিযোগ এনেছেন প্রয়াত অভিনেতার পরিবার। সুশান্তের মৃত্যু তদন্তে এদিন রিয়া চক্রবর্তীর দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। রিয়ার ভাই শৌভিক ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর ফোনও নিয়েছে ই্ডি। বাজেয়াপ্ত করা হয়েছে ২টি আই প্যাড ও একটি ল্যাপটপ। সবগুলিকে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হবে। সোমবার রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিত চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি সরানোর অভিযোগে রিয়াকে ওই জি্জ্ঞাসাবাদ করে ইডি। এর আগেও একদফা রিয়াকে জেরা করেছিল ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Manu Bhaker on NEET Protest: 'যারা নিজেদের জীবন হারিয়েছে, তারা দেশের ভবিষ্যৎ ছিল', পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন মনু ভাকের
'যারা নিজেদের জীবন হারিয়েছে, তারা দেশের ভবিষ্যৎ ছিল', পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন মনু ভাকের
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget