এক্সপ্লোর

Sujan Chakraborty Corona Positive: করোনা আক্রান্ত যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর।

কলকাতা:  রাজ্যে করোনা আক্রান্ত আরও এক প্রার্থী। যাদবপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর শরীরে মিলেছে সংক্রমণ। গতকাল চেস্টের সিটি স্ক্যান করার পর চিকিত্সকের পরামর্শে ভর্তি করা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আজ ভোররাতে সুজন চক্রবর্তীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।  করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়াচ্ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। এখনও বাকি তিন দফা নির্বাচন ৷ কিন্তু কমিশনের একদিনে ভোট করানোর কোনও পরিকল্পনা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক এবং রুপোলি পর্দার ব্যক্তিরা একের পর এক ভাইরাস আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্ত হলেন সুজন চক্রবর্তী।সুজন চক্রবর্তী এবার ভোটের প্রচারে সামনের সারিতেই ছিলেন। আপাতত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে শাসক এবং বিরোধী শিবিরের একের পর এক নেতা প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। লালদুর্গে একের পর এক করোনার থাবা বসেছে। এর আগে রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

 এদিকে, জানা গেছে বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক রয়েছে বলে জানা গেছে।

রবিবার গাইঘাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারসভায় অংশ নিতে যাওয়ার আগে নিজের কোভিড পরীক্ষা করান মমতাবালা। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ওইদিনই বনগাঁর হাসপাতালে গিয়ে পুনরায় নিজের কোভিড পরীক্ষা করালেও রিপোর্টে কোনও হেরফের ঘটেনি ৷ এরপরেই চিকিৎসকদের পরামর্শে তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় ৷

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget