এক্সপ্লোর

Gyanvapi ASI Survey: জ্ঞানবাপীতে ASI সমীক্ষা হবে, কিন্তু...

Supreme Court: সমীক্ষার জন্য একটি শর্ত বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) সমীক্ষা চালাতে পারবে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বা Archaeological Survey of India (ASI). শুক্রবার এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। তবে তার সঙ্গে শর্তও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে এই সমীক্ষা হতে হবে 'non invasive method'-এ। অর্থাৎ কোনওরকম ভাঙাচোরা বা খননকাজ করতে পারবে না ASI.

সমীক্ষা চালিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। চার সপ্তাহের মধ্যে উত্তর প্রদেশের বারাণসী আদালতে জমা দিতে হবে সেই রিপোর্ট। ২১ জুলাই ASI সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত (Varanasi Court)। 

বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিল মসজিদ কমিটি। এএসআই সমীক্ষার বিরোধিতা করা হয়েছিল সেই আবেদনে। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল মসজিদ কমিটি। তার ভিত্তিতেই এইদিন এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

মসজিদ কমিটির তরফে আইনজীবী হাফিজা আহমদি দাবি করেছিলেন যে এই সমীক্ষার ফলে পুরনো ক্ষত সামনে আসবে। সংবাদ সংস্থা সূত্রের খবর তখনই সুপ্রিম কোর্টের তরফে ASI কে বলা হয় 'non invasive method'-এ সমীক্ষা করতে হবে। তারপর সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান যে কোনওরকম খননকাজ এখন হবে না, মসজিদের ভিতরে কোনও স্থাপত্যের কোনওরকম ক্ষতি হবে না। 

আজই সকালে জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালু করেছে ASI. ১২টা থেকে ২ পর্যন্ত নমাজের জন্য বন্ধ ছিল কাজ, খবর PTI সূত্রের। গোটা চত্বরে কড়া নিরাপত্তা বজায় ছিল।

 

এর আগে:
জ্ঞানবাপী মসজিদ নিয়ে একাধিক মামলা হয়েছে, সবগুলিই শুনছে জেলা আদালত। এর আগে আদালত জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই ভিডিওগ্রাফি হয়েছিল। তারপরেই হিন্দু সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছিল, মসজিদের ভিতরে শিবলিঙ্গ রয়েছে। সেটির কার্বন ডেটিংয়ের দাবি করা হয়েছিল। যদিও মুসলিম মামলাকারীদের দাবি ছিল, সেটি একটি ফোয়ারার অংশ। পরে বারাণসী আদালত কার্বন ডেটিংয়ের দাবি খারিজ করে দেওয়া হয়। তারপরেও টানা মামলা চলেছে। ASI সমীক্ষা নিয়ে চলেছে টানাপড়ে। ১৯৯১ সালে এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে একটি মামলা হয় বারাণসী আদালতে। সেখানে দাবি করা হয়েছিল ঔরঙ্গজেবের নির্দেশে কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে এই মসজিদ তৈরি করা হয়। জ্ঞানবাপী মসজিদ চত্বরে পুজোর অনুমতি চেয়ে মামলা করা হয়েছিল। মামলকারীর তরফে ASI সমীক্ষার দাবি করা হয়েছিল। তারপর থেকে একাধিক মামলা হয়েছে। এখনও চলছে সেগুলো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget