এক্সপ্লোর

Supreme Court: ‘প্রেমের বিয়েতেই দেখছি বিচ্ছেদ বেশি’, মামলার শুনানিতে টিপ্পনি সুপ্রিম কোর্টের

Divorce: বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় ক্যারোলের ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি।

নয়াদিল্লি: বিগত কয়েক বছরে বিবাহবিচ্ছেদের হারে উত্তরোত্তর বৃদ্ধি চোখে পড়েছে। তা নিয়ে এ বার বিশেষ টিপ্পনি করল দেশের সুপ্রিম কোর্ট। বিবাহবিচ্ছেদের যে যে মামলা আদালতে পৌঁছেছে, তার অধিকাংশই প্রেমের বিয়ে ছিল বলে মন্তব্য করল শীর্ষ আদালত (Supreme Court)। একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলাকালীন এমন মন্তব্য করা হয়। বিবাহবিচ্ছেদের  জন্য আবেদন জানানো ওই দম্পতির মধ্য মধ্যস্থতার নির্দেশ দিয়েছে আদালত (Divorce)।

বিচারপতি গাভাই এমন মন্তব্য করলেন আদালতে

বুধবার সুপ্রিম কোর্টে একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলছিল। বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় ক্যারোলের ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি। তাতে আবেদনকারীদের আইনজীবী আদালতে জানান যে, ওই দম্পতি ভালবেসে বিয়ে করেছিলেন পরস্পরকে। তাতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিচারপতি গাভাই বলেন, "অধিকাংশ বিবাহবিচ্ছেদই প্রেমের বিয়ের ক্ষেত্রে ঘটছে দেখছি।"

মামলার শুনানি চলাকালীন এ দিন বিবাহবিচ্ছেদের আবেদন জানানো স্বামী-স্ত্রীর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয় শীর্ষ আদালত। কিন্তু তাতে আপত্তি জানান আবেদনকারী স্বামী। তাতে আদালত জানায়, সম্প্রতি যে রায় দিয়েছে আদালত, তার নিরিখে স্বামীর সম্মতি না থাকলেও বিবাহবিচ্ছেদে সিলমোহর দেওয়া যায়। শেষ পর্যন্ত মধ্যস্থতার নির্দেশই দেয় আদালত।

আরও পড়ুন: Global Warming: সতর্কবার্তা সত্ত্বেও ফেরেনি হুঁশ, আরও চড়বে তাপমাত্রা, ২০২৩-’২৭ হবে সবচেয়ে উষ্ণ

চলতি মাসের শুরুতেই একটি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট। বলা হয়, বিয়ে যদি পুনরুদ্ধার একান্তই সম্ভব না হয়, সে ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি থাকুক বা কোনও এক পক্ষ বিরোধিতা করুক, সংবিধানের ১৪২ (১) অনুচ্ছেদ প্রয়োগ করে বিবাহবিচ্ছেদে সিলমোহর দেওয়ার অধিকার রয়েছে আদালতের। এ দিন সেই প্রসঙ্গেরই উল্লেখ করেন বিচারপতি গাভাই।

আদালত চাইলে সংবিধান প্রয়োগ করে বিবাহবিচ্ছেদে সিলমোহর দিতেই পারে, তবে সেই নিয়েও বিশেষ শর্ত রেখেছিল বিচারপতি এসকে কউল নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিয়ে কোনও ভাবেই যদি পুনরুদ্ধার করা না যায়, আদালত যদি তা বুঝতে পারে, সে ক্ষেত্রেই বিবাহবিচ্ছেদ সমাধান হতে পারে, যাতে দুই পক্ষই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারেন। 

বিবাহবিচ্ছেদ নিয়ে অতি সম্প্রতিই গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট

বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আবেদনকারী দম্পতি কতদিন সংসার করেছেন, কতদিন একছাদের নীচে থেকেছেন, পরস্পরের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তাঁদের, পরিবারের ভূমিকা কী, তা-ও খতিয়ে দেখার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিয়ে বাঁচিয়ে রাখতে দু'তরফে কোনও চেষ্টা-চরিত্র হয়েছিল কিনা, তাও দেখা জরুরি বলে জানায় আদালত।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget