এক্সপ্লোর

তাঁর বিরুদ্ধে ওঠা মিটু অভিযোগ নিয়ে নীরব ছিলেন সঞ্জনা সাঙ্ঘী, রাতের পর রাত উদ্বেগে ঘুমোননি সুশান্ত

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, দিল বেচারা ছবির শ্যুটিংয়ের সময় নায়িকা সঞ্জনা সাঙ্ঘীকে নিগ্রহ করেন তিনি।

  মুম্বই: বছরদুয়েক আগে মিটু আন্দোলনের সময় তাঁকেও অভিযুক্ত করা হয়েছিল। পরে প্রমাণিত হয়, অভিযোগ মিথ্যে। কিন্তু যতদিন না তা প্রমাণিত হচ্ছে, ততদিন ঘুমোতে পারেননি বলিউডের বহিরাগত সুশান্ত সিংহ রাজপুত। তাঁর জনপ্রিয় টিভি সিরিয়াল পবিত্র রিস্তা-র অন্যতম পরিচালক কুশল জাভেরি জানিয়েছেন এ কথা। কুশল সে সময় সুশান্তের সঙ্গে থাকতেন। তিনি জানিয়েছেন, সে সময় কেমন কেটেছিল সুশান্তের দিনরাত। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, দিল বেচারা ছবির শ্যুটিংয়ের সময় নায়িকা সঞ্জনা সাঙ্ঘীকে নিগ্রহ করেন তিনি। এই অভিযোগে সুশান্ত এতটাই বিধ্বস্ত হয়ে যান যে টানা ৪ রাত ঘুমোতে পারেননি। এরপর সঞ্জনা প্রকাশ্যে এসে সব অভিযোগ অস্বীকার করেন, তারপর মানসিক শান্তি ফেরে তাঁর। ইনস্টাগ্রামে কুশল লিখেছেন, ২০১৮-র জুলাই থেকে ২০১৯-র ফেব্রুয়ারি পর্যন্ত সুশান্তের সঙ্গে আমি ছিলাম। মিটু আন্দোলনের সময় ওকে সব থেকে বেশি বিধ্বস্ত দেখেছিলাম, ইলেকট্রনিক মিডিয়া কোনও প্রমাণ ছাড়াই ওর বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমরা সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে যোগাযোগের সবরকম চেষ্টা করি কিন্তু সে তখন আমেরিকায় (অদ্ভুত সমাপতন), মতামত পাওয়া যাচ্ছিল না। সুশান্ত বুঝত, কারা তাকে টার্গেট করেছে কিন্তু হাতে কোনও প্রমাণ ছিল না। সঞ্জনার অভিযোগ অস্বীকারের অপেক্ষা করে করে ৪ রাত ঘুমোতে পারেনি ও। অবশেষে পঞ্চম দিনে সঞ্জনা সব অভিযোগ অস্বীকার করে, মনে হয়, বিরাট যুদ্ধের পর অবশেষে জয় এল।
View this post on Instagram
 

I am putting this here out not only for closure sake but to also find out if the people sushant thought were targetting him Were actually behind this ! #justiceforsushantsinghrajput ????

A post shared by Kushal Zaveri (@kushalz) on

তিনি আরও লিখেছেন, যারা এর পিছনে আছে বলে সুশান্ত ভাবছিল, তারা সত্যিই তাকে টার্গেট করেছিল কিনা জানতে এ কথা জানালাম আমি। বলিউডে নাম লেখানোর আগে একটিই টিভি সিরিয়াল করেন সুশান্ত, পবিত্র রিস্তা। সিরিয়ালটির উত্তুঙ্গ জনপ্রিয়তা তাঁকে দেশের ঘরে ঘরে পৌঁছে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget