এক্সপ্লোর

সুশান্ত মৃত্যু তদন্ত: সকাল ১১টায় শুরু, এখনও জেরা চলছে রিয়ার, বয়ান রেকর্ডের পর ইডি দফতর ছাড়লেন ভাই সৌভিক

রিয়ার বার্ষিক আয় ১০ থেকে ১৪ লক্ষ টাকা, তাহলে মুম্বইয়ে ৭৬ লক্ষ টাকার ফ্ল্যাট কিনলেন কী করে? অভিনেত্রীর দাবি, ফিল্ম থেকে পাওয়া টাকায় কিনেছেন !!! ....সত্যের খোঁজে ইডি

মুম্বই: সুশান্ত সিং রাজুপুতের মৃত্যুর তদন্তে রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল পৌনে ১১টা থেকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। চার ঘণ্টা পার হওয়ার পরও, ইডি দফতরেই রয়েছেন রিয়া।

একইসঙ্গে এদিন অভিনেত্রীর ভাই সৌভিককেও জিজ্ঞাসাবাদ করে ইডি। বয়ান রেকর্ড করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

এদিকে, নবি মুম্বইয়ে সুশান্ত-রিয়া-সৌভিকের সংস্থায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত করছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, ‘বছরে রিয়ার আয় ১০ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে। আয়কর রিটার্নের নথিতে এমনই উল্লেখ করছেন রিয়া।

সেখানে মুম্বইয়ের খারে অঞ্চলে রিয়া যে ফ্ল্যাট কিনেছেন, তার দাম ৭৬ লক্ষ টাকা। ইডি সূত্রের দাবি, এমনকী, ফ্ল্যাট কেনার কথা উল্লেখ নেই আয়কর রিটার্নে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে আরও জানা গিয়েছে, জেরায় রিয়া দাবি করেছেন, ফিল্ম থেকে পাওয়া টাকায় ফ্ল্যাট কিনেছেন তিনি। অন্যদিকে, রিয়ার কল রেকর্ড পরীক্ষা করে দেখা গিয়েছে, সুশান্তের থেকে তিনি প্রয়াত অভিনেতার ম্যানেজারকে বেশি বার ফোন করেছিলেন। পাশাপাশি রেকর্ড বলছে, ২১ জুন-১৮ জুলাইয়ের মধ্যে রিয়ার সঙ্গে মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখীর ৪ বার ফোনে কথা হয়েছে।

প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তের সূত্রে আজ ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এর আগে ইডি তাঁকে ডেকে পাঠালেও প্রথমে তিনি দিন পিছোনোর জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ইডি। তারপরই ইডি দফতরে যান রিয়া। তাঁর ও সুশান্তের আর্থিক বিষয়টি নিয়ে তদন্ত করছে ইডি।

ইতিমধ্যেই ইডি আর্থিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজই ডেকে পাঠায় সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে। আগামীকাল ইডি ডেকে পাঠিয়েছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিথানিকে।

ইতিমধ্যে ওই মামলায় বিহার পুলিশের তদন্তের বা এফআইআর দায়েরের এক্তিয়ার নেই বলে রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন, তার বিরোধিতা করেছে বিহার পুলিশ। সুপ্রিম কোর্টে বিহার পুলিশের তরফে হলফনামা দাখিল করে বলা হয়েছে, রিয়ার ওই আবেদন গ্রহণযোগ্য নয়। মামলায় বিহার পুলিশের তদন্তের এক্তিয়ার রয়েছে।

এরই মধ্যে সুশান্ত মৃত্যু রহস্যে নতুন মোড়। সূত্রের খবর, মুম্বই পুলিশের ফরেনসিক দল অভিনেতার মৃত্যুর দিন তাঁর ফ্ল্যাটে যাননি। ফরেনসিক দল ফ্ল্যাটে যায় সুশান্তের মৃত্যুর ২ দিন পর। সুশান্তের ডায়রির কয়েকটি পাতাও খোয়া গিয়েছে বলে সূত্রের দাবি। ডায়রির যে সব পাতা পাওয়া যাচ্ছে না, তাতে অভিনেতা কী লিখেছিলেন, তা নিয়ে এখন রহস্য দানা বাঁধছে।

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget