এক্সপ্লোর

'বাইপোলার ডিসর্ডার' ব্যাধিতে ভুগছিলেন সুশান্ত, দাবি মনরোগ বিশেষজ্ঞদের

গত একমাসে চার-চারবার চিকিৎসক পাল্টেছিলেন সুশান্ত...

মুম্বই: গত ১৪ জুন নিজের বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। তাঁর এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন সুশান্তের অনুগামীরা। অনেকেই মনে করছেন, এই মৃত্যুর নেপথ্যে বৃহত্তর কোনও ষড়যন্ত্র রয়েছে। তাঁদের প্রিয় অভিনেতার এই অকালপ্রয়াণের জন্য দায়ী কেউ।

অন্যদিকে, এই মৃত্যুর তদন্তে নেমে সুশান্তের ঘনিষ্ঠ ও পরিচিত অনেককেই জেরা করেছে মুম্বই পুলিশও। সুশান্ত যে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতেন, তাঁদেরকেও জেরা করেছে পুলিশ। সম্প্রতি, সেই জেরা থেকেই একটি তথ্য উঠে এসেছে মুম্বই পুলিশের হাতে। তদন্তকারীরা জানান, গত একমাসে চার-চারবার চিকিৎসক পাল্টেছিলেন সুশান্ত।

মৃত্যুর কিছুদিন আগে, তেমনই এক মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুশান্ত। মুম্বইয়ের একটি নামকরা হাসপাতালের সঙ্গে জড়িত ওই প্রবীণ চিকিৎসক সম্প্রতি পুলিশকে প্রয়াত অভিনেতার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নিজের মতামত জানিয়েছেন।

সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বই পুলিশ নিশ্চিত করেছে যে, 'বাইপোলার ডিসর্ডার'-এ ভুগছিলেন সুশান্ত। তাঁর চিকিৎসা করা অন্তত তিন মনোরোগ বিশেষজ্ঞই এই তত্ত্বকে স্বীকৃতি দিয়েছেন। অন্য চিকিৎসকরাও জানিয়েছেন, সুশান্তের জীবন ভীষণই চাপযুক্ত ছিল।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, জেরা পর্বে উঠে এসেছে যে, দুই থেকে তিনটি ভিজিটের পরই চিকিৎসক বদলাতেন সুশান্ত। চার মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে তিনজন এই কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক।

তিনি জানান, তিন চিকিৎসকের সঙ্গে তিনবার করে সাক্ষাৎ করেন সুশান্ত। চতুর্থ চিকিৎসক অভিনেতাকে এই অসুস্থতার জন্য কিছু ওষুধ দেন। সেগুলি ২ মাস খাওয়ার পর বন্ধ করে দেন সুশান্ত। এরপর লকডাউনের সময় ফোনে ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন সুশান্ত। কিন্তু, তাঁর দেওয়া পরামর্শ মানেননি।

মুম্বই পুলিশের ডিসি অভিষেক ত্রিমুখে জানান, বান্দ্রা থানায় তিন মনোরোগ বিশেষজ্ঞ ও এক মনোবিজ্ঞানীর বক্তব্য নথিভুক্ত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates : আজ ও কাল কলকাতায় হতে পারে বৃষ্টি
আজ ও কাল কলকাতায় হতে পারে বৃষ্টি
West Asia Conflict : মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি 'অবিচল' সমর্থনের ঘোষণা পুতিনের
West Asia Conflict : মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি 'অবিচল' সমর্থনের ঘোষণা পুতিনের
West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষ এড়াতে বিকল্প রুট, ৭ ঘণ্টা চক্করের পর মাঝ আকাশ থেকে ফিরছে ইন্ডিগোর বিমান, কারণ কী ?
পশ্চিম এশিয়ায় সংঘর্ষ এড়াতে বিকল্প রুট, ৭ ঘণ্টা চক্করের পর মাঝ আকাশ থেকে ফিরছে ইন্ডিগোর বিমান, কারণ কী ?
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Embed widget