এক্সপ্লোর

দেখা করলেন সুশান্তের বাবা, বোন, 'ন্য়য়বিচার' মিলবে, আশ্বাস হরিয়ানার মুখ্যমন্ত্রীর

আজই সুপ্রিম কোর্টে সুশান্তের বাবার আইনজীবী বলেছেন, গত ১২ মাস ধরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর আচরণই তাঁর মৃত্যুর কারণ, এর সমর্থনে অনেক প্রমাণই আছে।১

নয়াদিল্লি: সুশান্ত সিংহের মৃত্য়ুর তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা নিয়ে বিহার, মহারাষ্ট্র সরকারের মধ্যে বিবাদ, সংঘাতের মধ্যেই প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং শনিবার ফরিদাবাদে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের সঙ্গে দেখা করলেন। তাঁদের বৈঠকের সময় ছিলেন সুশান্তের বোন রানি সিংহ, যাঁর বিয়ে হয়েছে ফরিদাবাদের পুলিশ কমিশনার ওপি সিংহের সঙ্গে। খট্টার সুশান্তের বাবাকে ‘ন্যয়বিচারে’র আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আজই সুপ্রিম কোর্টে সুশান্তের বাবার আইনজীবী বলেছেন, গত ১২ মাস ধরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর আচরণই তাঁর মৃত্যুর কারণ, এর সমর্থনে অনেক প্রমাণই আছে।১৪ জুন সুশান্তের মুম্বইয়ের বাসভবনে তাঁর দেহ পাওয়া যায়। মুম্বই পুলিশ এটা আত্মহত্যা বলে জানালেও সুশান্তের পরিবার রিয়াকেই দায়ী করছে। সুশান্তের বাবা মামলা করেছেন। বিহার পুলিশ সুশান্তের ওপর মানসিক নির্যাতন ও তাঁর মুম্বইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনি ভাবে ১৫ কোটি টাকা সরানোর অভিযোগ তুলেছে রিয়ার বিরুদ্ধে। রিয়া যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, পটনায় সুশান্তের পরিবারের প্রভাব-প্রতিপত্তির উল্লেখ করে এফআইআরটি বিহার থেকে মুম্বইয়ে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুশান্তের বাবা নিজের হলফনামায় দাবি করেছেন, সিবিআই ইতিমধ্যেই মামলাটি হাতে নেওয়ায় রিয়ার পিটিশনটি অচল হয়ে গিয়েছে। তবে সিবিআইয়ের ব্য়বস্থা নেওয়ার বিষয়টি নির্ভর করছে শীর্ষ আদালতে রিয়ার পিটিশনের ফয়সালার ওপর। সিবিআই কেবলমাত্র রিয়া ও আরও ৫ জনের বিরুদ্ধে একটি প্রাথমিক মামলা রুজু করেছে। যেহেতু সুশান্তের মৃত্যু হয়েছে মুম্বইয়ে, তাই এই মামলায় সিবিআইয়ের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার এখনও সিবিআইকে ডাকেনি। রিয়াই এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আবেদন করেছিলেন, সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। তবে তারপর থেকে তিনি বলছেন, সুপ্রিম কোর্টে তাঁর পিটিশনের শুনানি চলার মধ্যে সিবিআইকে ডাকা ‘পুরোপুরি অবৈধ, আইনি নীতি-নৈতিকতার পরিপন্থী, যা দেশের ফেডারেল কাঠামোয় আঘাত করবে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget