এক্সপ্লোর

Nepal's Interim PM: নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ, আবারও ইতিহাস গড়লেন সুশীলা কার্কি

Nepal News: কেপি ওলির পদত্যাগের চার দিন পর আজই রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন সুশীলা কার্কি।

কাঠমাণ্ডু : দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন তিনি। আবারও ইতিহাস গড়লেন সুশীলা কার্কি। এবার নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। অন্তর্বর্তী মন্ত্রিসভায় অবশ্য কাউকেও এখনও দায়িত্ব দেওয়া হয়নি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর।

কেপি ওলির পদত্যাগের চার দিন পর আজই রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন সুশীলা কার্কি। কিছু আগেই সামনে আসে এমন খবর। সেইমতো শপথ নিলেন Gen Z-র এক নম্বর পছন্দ ও নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি।

কার হাত ধরে ঘুরে দাঁড়াবে নেপাল ? এনিয়ে আলোচনা চলছিলই। এক্ষেত্রে সবার প্রথমে নাম উঠে আসে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির। যিনি কিনা বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। জানা যায়, জেন জির প্রথম পছন্দ সুশীলা কার্কির নামে সমর্থন রয়েছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহেরও। যদিও এরই মধ্যে আরও একটি নাম সামনে আসে। নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন CEO কুল মান ঘিসিং। জামশেদপুরের রিজিওনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি। নেপালে ভয়ঙ্কর লোডশেডিং সমস্য়া ঘোঁচানোর সুবাদেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু ২০২৫ সালে মেয়াদ শেষ হওয়ার মাত্র চার মাস আগে, 'ম্যানেজিং ডিরেক্টর' পদ থেকে তাঁকে সরিয়ে দেয় কেপি ওলি সরকার। যা নিয়ে দেশের নানা জায়গায় ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছিল। এহেন কুল মান ঘিসিং নাকি দুর্নীতির সঙ্গে আপোসহীন সুশীলা কার্কি কাকে বেছে নেবে Gen Z তা নিয়ে দীর্ঘ আলোচনার পর পৌঁছানো যায় সিদ্ধান্তে। 

নেপালের Gen Z ঘোষণা করে, তারা সুশীলার নেতৃত্ব গ্রহণ করতে রাজি। অবশ্য এর পিছনে একাধিক শর্ত আরোপ করেন তাঁরা। তার মধ্যে রয়েছে সংসদ ভেঙে দেওয়া। সাংবাদিক বৈঠকে Gen Z গ্রুপের একাংশ বলে, "We Nepali Group" নিশ্চিত করছি যে আমরা বৃহত্তর সহমতে আসতে পেরেছি। গ্রুপের প্রেসিডেন্ট সুদান গুরুং জানান, সংসদ ভেঙে দেওয়া তাঁদের মূল দাবিগুলির অন্যতম। তারপরই পরবর্তী প্রক্রিয়ার জন্য এগনো যেতে পারে।

সুদান গুরুং জানান, Gen Z-র প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মন্ত্রিসভা গঠন করা উচিত। মন্ত্রিসভা গঠন এবং এই সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে এখনও আলোচনা চলছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget